পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৯)
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১২ জুন, ২০২৬ খ্রি:, ২৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
বড় ইসতিন্জার ফরয:
বড় ইসতিন্জার মধ্যে একটি ফরয। বড় ইসতিন্জার মুকামে (মলদ্বারে)একদিরহামের বেশী পরিমান ময়লা (পায়খানা) লেগে থাকলে ঢেলা ব্যবহার করার পর পানি দিয়ে ধোয়া ফরয।
বড় ইসতিন্জার মধ্যে একটি ওয়াজিব। বড় ইসতিন্জার মুকামে (মলদ্বারে) একদিরহাম পরিমান ময়লা (পায়খানা) লেগে থাকলে ঢেলা ব্যবহার করার পর পানি দিয়ে ধোয়া ওয়াজিব।
বড় ইসতিন্জার মধ্যে একটি সুন্নত। বড় ইসতিন্জার মুকামে (মলদ্বারে) একদিরহামের কম ময়লা (পায়খানা) লেগে থাকলে ঢেলা ব্যবহার করার পর পানি দিয়ে ধোয়া সুন্নতে মুয়াক্কাদাহ।
বড় ইসতিন্জার মধ্যে একটি মুস্তাহাব। বড় ইসতিন্জার মুকামে (মলদ্বারে) ময়লা (পায়খানা)) না লেগে থাকলে ঢেলা ব্যবহার করার পর পানি দিয়ে ধোয়া মুস্তাহাব।
ছোট ইসতিন্জার ফরয:
ছোট ইসতিন্জার মধ্যে দুইটি ফরয। (১) ছোট ইসতিন্জার রাস্তা থেকে কোশেশ করে (চেষ্টা করে) অবশিষ্ট প্রস্রাব বের করা ফরয। (২) ছোট ইসতিন্জার রাস্তা থেকে প্রস্রাব বের হয়ে ঐ রাস্তার অগ্রভাগে অর্থাৎ পুরুষলিঙ্গের মাথায় একদিরহামের বেশী প্রস্রাব লেগে থাকলে কুলুখ ব্যবহার করার পর পানি দিয়ে ধোয়া ফরয। ছোট ইসতিন্জার মধ্যে একটি ওয়াজিব। ছোট ইসতিন্জার রাস্তা থেকে প্রস্রাব বের হয়ে ঐ রাস্তার অগ্রভাগে অর্থাৎ পুরুষলিঙ্গের মাথায় একদিরহাম পরিমান প্রস্রাব লেগে থাকলে কুলুখ ব্যবহার করার পর পানি দিয়ে ধোয়া ওয়াজিব।
ছোট ইসতিন্জার মধ্যে একটি সুন্নতে মুয়াক্কাদাহ। ছোট ইসতিন্জার রাস্তা থেকে প্রস্রাব বের হয়ে ঐ রাস্তার অগ্রভাগে অর্থাৎ পুরুষলিঙ্গের মাথায় একদিরহামের কম প্রস্রাব লেগে থাকলে কুলুখ ব্যবহার করার পর পানি দিয়ে ধোয়া সুন্নতে মুয়াক্কাদাহ।
ছোট ইসতিন্জার মধ্যে একটি মুস্তাহাব। ছোট ইসতিন্জার রাস্তা থেকে প্রস্রাব বের হয়ে ঐ রাস্তার অগ্রভাগের অর্থাৎ পুরুষলিঙ্গের মাথায় কোন পাশে প্রস্রাব না লেগে থাকলে কুলুখ ব্যবহার করার পর পানি দিয়ে ধোয়া মুস্তাহাব।
আরো উল্লেখ্য যে, ছোট ইসতিন্জার পর প্রস্রাবের রাস্তা থেকে অবশিষ্ট প্রস্রাব কোশেশ করে বের না করে পানি দিয়ে ধুইলে ইসতিন্জা (পাক পবিত্র) হবে না।
বিশেষ দ্রষ্টব্য: শরয়ী দেরহাম হলো হাতের তালু বিস্তার করলে হাতের তালুতে পানি ঢাললে যে পরিমাণ স্থানে পানি থাকে, সেই স্থানকেই শরয়ী দেরহাম বলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৬)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (২)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












