পদ্মা সেতু পেরিয়ে ঢাকায় এল স্পেশাল ট্রায়াল ট্রেন
, ২১ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ রবি’ ১৩৯১ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ঈশ্বরদী থেকে ফরিদপুর হয়ে স্পেশাল ট্রায়াল ট্রেন এমটি ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করে। আজ গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল সাড়ে ১০ টায় পদ্মা রেল সেতুর ওপর দিয়ে রাজবাড়ী থেকে ফরিদপুরে আসে ট্রায়াল ট্রেন। এই ট্রনের চালক ছিলেন আবুল কাশেম।
ফরিদপুর রেল স্টেশনের মাস্টার তাকদির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
স্টেশন মাস্টার জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় নতুন নতুন ইঞ্জিন যুক্ত আটটি বগি নিয়ে আন্তনগর স্পেশাল ট্রায়াল ট্রেন এমটি ঈশ্বরদী থেকে ছেড়ে আসে। রাতে ট্রেনটি রাজবাড়ী স্টেশনের অবস্থান করে। আজ গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল সাড়ে ১০টায় স্পেশাল ট্রায়াল ট্রেন এমটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বেলা সাড়ে ১১ টার দিকে ট্রেনটি ফরিদপুর ত্যাগ করে। পদ্মা সেতু হয়ে ঢাকা কামলাপুর রেলস্টেশনে পৌঁছাবে আজ।
তাকদির হোসেন আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গাগামী ট্রেনটি যাত্রা শুরু করবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ আনুষ্ঠানিকভাবে ট্রায়ল করবে ট্রেনটি।
এর আগে রেলমন্ত্রী জানান, ১০ অক্টোবর উদ্বোধন হবে কমলাপুর থেকে ভাঙ্গা অংশ। সেদিন মাওয়া, জাজিরা ও শিবচরে তিনটি স্টেশন সিগনালসহ চালু হবে। এর এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে। শুরুতে চলবে একটি ট্রেন। এরই মধ্যে ১০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচও সংগ্রহ করা হয়েছে। আগামী ২০২৪ সালের জুন মাসের মধ্যে ঢাকা-যশোর রুটে ট্রেন চালানোর টার্গেট রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের। যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটারের এ রেলপথ রাজধানীতে আনবে নতুন গতি। এর ফলে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)