পদ্মা সেতু থেকে ২ বছরে আয় ১৬০০ কোটি টাকা
২০২২ সালের ২৫ জুন এই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। দুই বছরে এই সেতু দিয়ে যান চলাচল করেছে ১ কোটি ২৭ লাখ। আর এ থেকে টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি টাকা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৪তম বোর্ড সভায় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আলোচনার সার সংক্ষেপে জানানো হয়, ইতিমধ্যে পদ্মা সেতুর জন্য সুফল ভোগ করছে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রায় তিন কোটি মানুষ। যানচলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১ কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে। মোট টোল আদায় হয়েছে প্রায় ১ হাজার ৬৪৮ কোটি টাকারও বেশি। অর্থ বিভাগের সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঋণ চুক্তি অনুযায়ী ৬ কিস্তিতে অর্থ বিভাগকে ৯৪৮ কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। ২৭ জুন সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকার চেক গণভবনে প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।