পদোন্নতিসহ অপ্রয়োজনীয় ‘তদবির’ বন্ধে জরুরি নির্দেশনা
, ২৭ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
পুলিশ সদস্যদের পদোন্নতি ও অন্য বিষয়ে অপ্রয়োজনীয় ‘তদবির’ থেকে বিরত থাকার জন্য জরুরি নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের কিছু সদস্য অফিস চলাকালীন সময়ে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে এসে বিভিন্ন বিষয়ে তদবির করছেন। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে এবং তাদের এমন কর্মকা-ের কারণে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বিব্রত হচ্ছেন, এমনকি দৈনন্দিন সরকারি কাজেও ব্যাঘাত ঘটছে। তাই মন্ত্রণালয় এই ধরনের কার্যকলাপ নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশ সদর দফতর থেকে কিছু বিষয়ে কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে শেষ মুহূর্তে প্রস্তাব পাঠানো হয়। এরপর যথাযথ পদক্ষেপ গ্রহণের আগেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ শুরু করেন, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি করে।
এছাড়াও পুলিশ অধিদফতর থেকে পাঠানো কিছু পত্রে অসম্পূর্ণ প্রস্তাব দেখা যায়। আবার কিছু ক্ষেত্রে মন্ত্রণালয়কে এড়িয়ে সরাসরি অন্য বিভাগ বা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়, যার ফলে মন্ত্রণালয় অবহিত না থাকায় পরবর্তী কার্যক্রম গ্রহণে নানা ধরনের বিঘœ সৃষ্টি হয়।
এমতাবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিম্নলিখিত জরুরি নির্দেশনাসমূহ কঠোরভাবে পালনের জন্য অনুরোধ করেছে। নির্দেশনাগুলো হলো-
১. নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করা যাবে না।
২. পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকতে হবে।
৩. যথাসময়ে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রেরণ করতে হবে।
৪. বহিঃবাংলাদেশ ছুটির ক্ষেত্রে সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাইপূর্বক প্রেরণ করতে হবে।
৫. চিকিৎসাজনিত বহিঃবাংলাদেশ ছুটির ক্ষেত্রে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের প্রত্যয়ন ও চিকিৎসা প্রতিবেদন যাচাইপূর্বক প্রেরণ করতে হবে।
৬. আন্তঃমন্ত্রণালয় যোগাযোগপত্র প্রেরণের ক্ষেত্রে ‘রুলস অব বিজনেস’ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
৭. প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ জেমস আইডিতে লগইন করে তথ্য হালনাগাদ রাখতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)