পণ্য সরবরাহ-বাজার স্বাভাবিক রাখতে আলাদা কমিশন গঠনের প্রস্তাব
, ০৩ রা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সমন্বিত খাদ্য সরবরাহ চেইন উন্নয়ন ও পরিবীক্ষণ কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
তিনি বলেন, এই কমিশন এখনকার সংস্কার কমিশন নয়। এ ধরনের কমিশন অন্যান্য দেশেও আছে। বাজারে পণ্যের সরবরাহ ও মূল্য ঠিক রাখতে স্থায়ীভাবে এই কমিশন গঠন করতে হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীতে আয়োজিত খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত¦াবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক নীতি সম্মেলনে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, খুচরা বাজারকে টার্গেট করে বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত সমস্যা যেহেতু অন্য জায়গায়। ওই দাওয়াইতে কাজ দিচ্ছে না। যারা ব্যবসা করছেন তাদের তথ্য- উপাত্ত সরকারের জানা থাকতে হবে। তাদের লাইসেন্স থাকতে হবে।
বাজার নিয়ন্ত্রণে সরকারের কিছু আইনগত পরিবর্তন আনতে হবে জানিয়ে তিনি বলেন, এখন যে কাঠামো আছে তাতে একজন যতবড় হতে চান, তত বড় হতে পারেন। এটিতে কোনো বাধা নেই। বাজারে প্রভাব যাতে বিস্তার না করতে পারে সে জন্য আইনি সংস্কার দরকার। প্রত্যেককে ম্যান্ডেটরি লাইসেন্স করতে হবে। একজন ডিস্ট্রিবিউটর একজনের পণ্য বিপণন করে এটি বন্ধ করতে হবে। বড় গ্রুপ একটা পণ্যের পুরো সাপ্লাই চেইন কিনে নেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)