‘আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে’
, ১৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
এনসিপি সদস্যসচিব আখতার বলেছে, আমাদের একটাই দাবি, অবশ্যই এই একপেশে ও একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের মধ্য দিয়েই এই সংকটের সুরাহা করতে হবে।
সে বলেছে, বিএনপি সরকার সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোটে পাস হওয়ার পরও বিএনপি সরকার সংস্কারের প্রস্তাবগুলো মানতে চায় না। তারা এখন পেছনের দিকে ফিরে যাওয়ার বাহানা খুঁজছে।’
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আখতার বলেছে, ‘জুলাই সনদ প্রণয়নের বিষয়ে আমরা দীর্ঘদিন ঐকমত্য কমিশনে আলোচনা করেছি। জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সে সময় বলেছিল, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পর আমরা স্বাক্ষর করব। আমরা এই দাবি জানিয়েছিলাম। কারণ, তখন আমাদের আশঙ্কা ছিল, আইনগতভাবে জুলাই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নের বাধ্যবাধকতা না থাকলে পরবর্তী সময়ে সংস্কার প্রস্তাবগুলোর কোনো কিছুই হয়তো বাস্তবায়ন করা হবে না।’
সে বলেছে, ‘এখন এসে বিষয়টি সবার কাছে আরো পরিষ্কার হয়েছে যে, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পরও এবং গণভোট হয়ে যাওয়ার পরও বিএনপি সরকার সংস্কারের প্রস্তাবগুলো মানতে চায় না এবং সেগুলো অস্বীকার করতে চায়। তারা বারবার বলে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পরিপালন করবে। কিন্তু খোদ জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি সরকারের কোনো নোট অব ডিসেন্ট ছিল না এবং দল হিসেবে বিএনপি একমত ছিল, সেগুলোও তারা এখন আর পালন করছে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় হত্যাকান্ডের দায় ধ্বংসস্তূপের আড়ালে চাপা দেওয়া যাবে না : অ্যামনেস্টি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসড়ক রক্ষণাবেক্ষণে আসছে নতুন নীতিমালা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে সোনার দাম ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রীর শ্লীলতাহানি: সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সেপ্টেম্বরে কারা হেফাজতে ২১ মৃত্যু, মব সহিংসতায় নিহত ৯
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের বুকে রানওয়ে: নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পতিত ফ্যাসিস্ট ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে -স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বিরোধী দলকে গালাগালি করা ছাড়া বিএনপির আর কোনো যোগ্যতা নেই’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিক শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে বিভক্তি-বিভ্রান্তি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অনৈতিক সম্পর্কের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি-ভিডিও দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একনেক বৈঠক স্থগিতে পেছালো ১৫ প্রকল্পের অনুমোদন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












