পণ্যে অবৈধ মজুতদাররা ব্যবসায়ী নামের কলঙ্ক -বাণিজ্য প্রতিমন্ত্রী
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সামিন, ১৩৯১ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, যারা পণ্যের অবৈধ মজুত করছেন তারা ব্যবসায়ী নন, ব্যবসায়ী নামের কলঙ্ক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দু-চারজন ব্যবসায়ী বাজারে আধিপত্য বিস্তার করতে চাইলে আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে বাজারে প্রতিযোগিতা নিশ্চিত হয়। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে কৃষিপণ্যের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, যারা সৎভাবে ব্যবসা করবে সরকার তাদের সহায়তা করবে। তবে অবৈধভাবে মজুতদারি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না। সরকার বিশ্বাস করে, কাউকে জরিমানা বা জেল দিয়ে বাজারে শৃঙ্খলা ফেরানো যায় না। তবে কত তারিখে কত দরে এবং কোন মিল থেকে কী পরিমাণ পণ্য সংগ্রহ করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য ব্যবসায়ীদের সংরক্ষণ করতে হবে। ক্রয়-বিক্রয় রশিদ ও মূল্য তালিকা রাখতে হবে। যথাযথ তথ্য থাকলে ভোক্তা অধিদপ্তর কাউকে জরিমানা করবে না।
অন্তত রমজান মাসে ছাড় দিয়ে পণ্য বিক্রি করার আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, উৎপাদন থেকে খুচরা বাজারে আসা পর্যন্ত যেন কোথাও যাতে চাঁদাবাজি না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যেসব করপোরেট প্রতিষ্ঠান বাজারে ব্যবসার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদকে বাড়ছে সংঘাত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামাতের বুদ্ধিজীবীরা’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাসায়নিক দিয়ে নারীদের হাত পুড়িয়ে জ্বীনের ভয়, গ্রেফতার ৩
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আগে ২-৩ হাজার টাকা আয় করতাম, এখন ১ হাজারও হচ্ছে না’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো আলামত দেখছি না -সিটিটিসি প্রধান
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাসমান এলএনজি টার্মিনালের কাজ পেতে মরিয়া সামিট -আগ্রহী চীনা কোম্পানিও
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটে ধুঁকছে বিদ্যুৎ, লোডশেডিং বৃদ্ধির শঙ্কা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইবিতে নজিরবিহীন ভর্তি জালিয়াতি, প্রথম সেমিস্টার শেষে ধরা পরল ভুয়া ছাত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে যানবাহনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্নাতক পাসে চাকরি দিচ্ছে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)