পণ্যের দাম বাড়ার পেছনে ‘সিন্ডিকেট’, লাগাম টানতে চায় সরকার
নিজস্ব প্রতিবেদক:
বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারির মতো পরিস্থিতি না হওয়া সত্তেও বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিরাও অবাক হয়েছেন। ব্যবসায়ীদের কঠোর সমালোচনা করে ক্ষোভও ঝেড়েছেন। এ প্রসঙ্গে কথা হয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে। তিনি বলেন, শুধু মরিচই না অস্বাভাবিকভাবে বেড়েছে অন্য অনেক পণ্যের দাম। কিন্তু হঠাৎ করে কাঁচা মরিচের দাম এতটা বাড়বে তা চিন্তাও করতে পারিনি। কী কারণে মরিচের দাম এত বেড়েছে? উল্টো প্রশ্ন তোলেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, আমরা তো বাজার মনিটর করি না। এটি বাণিজ্য মন্ত্রণালয় করে থাকে। তারপরে আমরা বলব, এই দাম বাড়া অস্বাভাবিক। কাঁচা মরিচ দেশে প্রচুর হয়। আমার অভিজ্ঞতা আছে, আমি গ্রামে যাই। সেখানে দেখি কাঁচা মরিচ মাঠে গড়ায়। কৃষকেরা গ্রামে খেত থেকে মরিচ তোলে না, কারণ তোলার দামও ওঠে না।
মন্ত্রী বলেন, আমরা শুধু ভোক্তা না কৃষকের স্বার্থও দেখতে চাই। গতবছর পেঁয়াজ বিক্রি করতে পারেনি কৃষকেরা। অনেক পেঁয়াজ পঁচে গেছে। এ বছর আবার দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দিলো আবার দাম কমে গেছে। এই সিন্ডিকেট তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। বাড়তি দামের মধ্যে আমদানির ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করল। আমি নিজে ফরিদপুর, পাবনা গিয়েছি কৃষকেরা আমদানির পক্ষে না তারা বলে আমরা দাম পাব না। দাম বাড়ে কিন্তু আমরাও সবশেষ চেষ্টা করি দাম কমানোর জন্য। সরবরাহ কমে গেলে দাম কমবে।
তাহলে কী সিন্ডিকেট সরকারের চেয়েও শক্তিশালী? এমন প্রশ্ন ছিলো কৃষিমন্ত্রীর কাছে। জবাবে কৃষি মন্ত্রী বলেন, সিন্ডিকেট শক্তিশালী নয়, ওরা চালাকির মাধ্যমে এটি করে ( দাম বাড়ায়)। আমরা চেষ্টা করছি সিন্ডিকেট দূর করার।
অনেক সময় সরবরাহ কমে গেলে দাম বাড়ে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আমাদের চেষ্টা থাকবে নির্বাচনের আগে বাজারে দ্রব্যমূল্য ঠিক রাখার।
বিষয়টি নিয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হকও। তিনি বলেন, এটি খুবই দুঃখজনক যে, কোনো কারণ ছাড়াই বাজারে পণ্যের দাম এত বাড়তে পারে।
তিনি বলেন, ভোক্তাদের পক্ষে অনেক আইন রয়েছে। সেসব আইন সব সময় কার্যকর করা হয় না ‘
বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, মজুদদার প্রতিরোধসহ বিশেষ যে আইনগুলো রয়েছে সেগুলো কার্যকর করে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। আর এ কাজ বাণিজ্য মন্ত্রণালয়কেই করতে হবে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।