পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের(আর,এন,পি,এল) স্ক্র্যাপ শেডে অগ্নিকা-ের রহস্য উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় বিদ্যুৎ কেন্দ্রের ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি টিম, বিদ্যুৎ কেন্দ্রের দুটি টিম, নৌ-বাহিনীর একটি টিম ও সেনাবাহিনীর প্রচেষ্টায় রাত এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।