পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত
পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই ঘটনা ঘটে।
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আহতরা হলেন, বোদা উপজেলার থানাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৪৮), বেংহারী কার্জিপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৭০), বোদা সদর ইউনিয়নের নাসির মন্ডলহাট এলাকার বেলাল হোসেন (৫২)। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে পঞ্চগড় থেকে কয়েকজন যাত্রী নিয়ে ইজিবাইকচালক শহিদুল ইসলাম বোদা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বোদা পৌরসভার নাজিরপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড়গামী একটি তেলবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন চালকসহ অপর তিনজন যাত্রী। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তেলবাহী ট্রাক জব্দ করেছে বোদা হাইওয়ে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিরোধী দলের আন্দোলনে বাধা নয়, তবে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : মীর হেলাল
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কম্বোডিয়ায় পাচার হওয়া ৩৮ বাংলাদেশি দেশে ফিরছে আজ
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শাহজালাল বিমান বন্দরে ২০ কোটি টাকা মূল্যে স্বর্ণের বার জব্দ
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, দায়িত্বে যারা
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিগত সময়ে শিক্ষার চেয়ে অবকাঠামোর দিকে মনোযোগ ছিল বেশি: ববি হাজ্জাজ
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাবিতে হলের ছাদে ৫ শিক্ষার্থীর গাঁজা সেবনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রুফটপে সোলার বসালে ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধানমন্ত্রী
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরকভর্তি ড্রোন পাঠায় রাশিয়া, দাবি জার্মানির
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)