পচা ও নিম্নমানের খেজুর মজুত, জরিমানার পর নদীতে নিক্ষেপ
চাঁপাইনবাবগঞ্জ সংবাদাদতা:
রোজার মাসের জন্য পচা ও নিম্নমানের খেজুর মজুতের দায়ে এক দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও অভিযানে ৩০ কেজি নিম্নমানের ও পচা খেজুর মহানন্দা নদীতে ফেলে বিনষ্ট করা হয়।
পাশাপাশি ভেজাল ৭৫ কেজি গুড়, ৪ কেজি অননুমোদিত রং এবং শিশুখাদ্যের সাথে খেলনা রাখার অপরাধে ২ হাজার টাকার পণ্য ধ্বংস করা হয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
জানা যায়, রমজান মাসকে ঘিরে পুরাতন বাজারে মেসার্স এনামুল এন্টারপ্রাইজে মজুত করা খেজুরের দোকানের গোডাউনে পচা ও নিম্নমানের খেজুর পাওয়া যায়। যা খাওয়ার অনুপযোগী। তাই জরিমানার পাশাপাশি এসব খেজুর বিনষ্ট করা হয়েছে। এছাড়াও একই এলাকায় আরেকটি দোকানে গুড়ে ভেজাল পাওয়া যায়। প্রায় ৭৫ কেজি গুড় বিনষ্ট করা হয়।
অভিযানে একটি বেকারি প্রস্তুতকারক ফ্যাক্টরিতে কেক ও বিস্কুট তৈরিতে ব্যবহার করা অননুমোদিত ৪ কেজি রং নষ্ট করা হয়। এছাড়াও শিশুখাদ্যের সাথে খেলনা রাখার দায়ে এসব ২ হাজার টাকার পণ্য নষ্ট করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।