শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

জরিমানার ১০% প্রণোদনা চায় ট্রাফিক পুলিশ

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, সকাল ৭:১৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৫৪

নিজস্ব সংবাদদাতা:
ঢাকা শহরে চলাচলকারী যানবাহনের বিভিন্ন ত্রুটি ও ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মামলা করে জরিমানা আদায় করে আসছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক বছরে ঢাকা শহরের বিভিন্ন সড়কে আইন ভঙ্গের অভিযোগে মোট ১৮৭ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এর মধ্যে ১৬৬ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা আদায় করা সম্ভব হয়েছে। পুলিশের প্রস্তাব অনুযায়ী, আদায়কৃত জরিমানা থেকে ২৫ শতাংশ অর্থ ট্রাফিক ব্যবস্থাপনা ও সরঞ্জাম ক্রয়ের জন্য এবং ১০ শতাংশ অর্থ মামলাকারী সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ সদস্যদের প্রণোদনার জন্য ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।
গত ৮ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপ-কমিশনার আমীর খসরু এই বিষয়ে একটি চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন। চিঠি পাওয়ার পর এখন সদর দপ্তর পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে।
চিঠিতে বলা হয়েছে, বিশ্বায়নের যুগে ঢাকার ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন ও উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য প্রয়োজনীয় পার্সোনাল প্রটেকটিভ গিয়ার (যেমন- রিফ্লেকটিভ ভেস্ট, প্রটেকটিভ গ্লোভস, ফ্লিকারিং শোল্ডার লাইট, সেফটি বুট), কমিউনিকেশন ডিভাইস (ওয়্যারলেস রেডিও, বডিওর্ন ক্যামেরা, ব্লুটুথ ইয়ারপিস, জিপিএস ট্র্যাকিং ডিভাইস) এবং এনফোর্সমেন্ট টুলস (যেমন- পস ডিভাইস, ভেহিকেল ইন্সপেকশন মিরর, পোর্টেবল ড্রাগ টেস্টিং কিট, সাউন্ড লেভেল মিটার, স্মোক ডিটেক্টর) ক্রয়ের প্রয়োজনীয়তা রয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ ও তদারকির জন্য সার্ভেইলেন্স ও মনিটরিং ইকুইপমেন্ট যেমন- সিসি ক্যামেরা, এএনপিআর ক্যামেরা, স্পিড ক্যামেরা, লিডার স্পিডগান, ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম প্রয়োজন। এ ছাড়াও তথ্যপ্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থার জন্য সেন্ট্রাল ট্রাফিক ডাটাবেজ টার্মিনাল, ইনসিডেন্ট রিপোর্টিং অ্যাপস এবং ট্রাফিক মনিটরিং ড্যাশবোর্ড অপরিহার্য।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এসব যন্ত্রপাতি সংযোজিত হলে ঢাকা শহরে আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠবে এবং জনজীবনে গতিশীলতা বৃদ্ধি পাবে। তবে সীমিত বাজেটের কারণে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এসব সরঞ্জাম ক্রয় সম্ভব নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিনিয়ত ট্রাফিক আইন ভঙ্গের মামলা ও জরিমানার মাধ্যমে প্রতিবছর ঢাকার সরকারি কোষাগারে গড়ে দেড় শতাধিক কোটি টাকা জমা হয়। প্রস্তাবিত প্রণোদনা ও আধুনিক সরঞ্জাম সংযোজনের মাধ্যমে ট্রাফিক পুলিশ আরও কার্যকরভাবে কাজ করতে পারবে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।
উপ-কমিশনার আমীর খসরু জানান, ‘বর্তমানে রেকারিং বিল থেকে যে জরিমানা আদায় করা হয়, তার ৩০ শতাংশ অর্থ ট্রাফিক পুলিশের কল্যাণকর কাজে ব্যবহৃত হয়। মামলাকারী পুলিশ সদস্যদের ১০ শতাংশ প্রণোদনা দেওয়ার প্রস্তাব অনুমোদিত হলে, কনস্টেবলসহ সব প্রাসঙ্গিক সদস্যরা প্রণোদনা পাবেন।’
ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, ঝড়বৃষ্টি, তীব্র গরম এবং প্রাকৃতিক দুর্যোগের মাঝেও তারা দিন-রাত দায়িত্ব পালন করছেন। ২৪ ঘণ্টা ভিজুয়াল ইন্সপেকশন ও ট্রাফিক নিয়ন্ত্রণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেকেই দায়িত্ব পালনকালে আহত বা নিহত হয়েছেন। এ ছাড়া মানসিক চাপ, উচ্চ শব্দ, দীর্ঘ সময়ের কাজ এবং বিভিন্ন রোগব্যাধির কারণে তাদের জীবনযাপন ও চিকিৎসা ব্যয় অত্যন্ত জটিল।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৮ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৮ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৮ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৯ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৯ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৯ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৯ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৯ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৯ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৯ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৯ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৯ ঘণ্টা আগে