নেপালে শক্তিশালী ভূমিধসে ৩ শিশুসহ ৯ জনের মৃত্যু
আল ইহসান ডেস্ক:
নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ৩ শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জনেই এক পরিবারের সদস্য। গতকাল বায়াওমুষ সাবত (শনিবার) এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
রয়টার্স বলেছে,কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৬ মাইল) পশ্চিমে গুলমি জেলার মালিকা গ্রামে এই ঘটনা ঘটেছে। পাঁচজনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারে দুটি শিশুও রয়েছে।
এদিকে, প্রতিবেশী জেলা স্যাংজায় ভূমিধসে এক নারী এবং তার তিন বছরের মেয়ে মারা গেছে। তাদের বাড়িটিও ধসে গেছে। অন্যদিকে গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় ভূমিধসে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
জুনের মাঝামাঝি থেকে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে নেপালে ভূমিধস, বন্যা এবং বজ্রপাতের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৫ জন মারা গেছে। দেশটিতে সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।