নেতা টানার রাজনীতি : পুরোনোদের ফেরাতে অনীহা এনসিপির?
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ মে, ২০২৬ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সম্প্রতি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রভাবশালী নেতাদের দলে টানার কৌশল নিয়েছে এনসিপি। ইতোমধ্যে একাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের যোগদানে দলটির শক্তি বাড়লেও এনসিপির প্রতিষ্ঠার সময়ে যারা সক্রিয় ছিলেন এবং সংগঠন দাঁড় করাতে ভূমিকা রেখেছিলেন, তাদের একটি অংশ রাগ-অভিমান ও অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে দল ছেড়ে গেছেন।
অথচ নতুন করে অন্য দলের নেতাদের ভেড়ানোর বিষয়ে যতটা তৎপরতা দেখা যাচ্ছে, দল ছেড়ে যাওয়া পুরোনো ও ত্যাগী নেতাকর্মীদের ফেরাতে এনসিপির ততটা আগ্রহ বা উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। দলটির এই দ্বিমুখী অবস্থানে রাজনৈতিক বিশ্লেষক ও দলটির শুভাকাক্সক্ষীদের অনেকেই এনসিপির রাজনৈতিক আন্তরিকতা, দলীয় ঐক্য এবং আদর্শিক ভিত্তির গভীরতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই বিষয়ে এনসিপি থেকে পদত্যাগ করা দলটির সাবেক যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন গণমাধ্যমকে জানিয়েছেন, পুরোনো নেতাকর্মী হিসেবে তাকে আবার দলে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে দল থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি। তবে, ব্যক্তিগত সম্পর্কের খাতিরে অনেকেই নানা সময় পরোক্ষভাবে আকার-ইঙ্গিতে ফিরে আসার কথা বলেছেন।
দলে আর না ফেরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “এনসিপি শুরুতে একটি ‘নতুন রাজনৈতিক ব্যবস্থা’ চালুর কথা বললেও, বাস্তবে তাদের বর্তমান রাজনীতি পুরনো ধাঁচেই আবর্তিত হচ্ছে। যদি বিএনপি বা জামায়াতের মতো একই প্যাটার্নে রাজনীতি করতে হয়, তবে আলাদা করে এনসিপি গঠনের যৌক্তিকতা কী?
তার ভাষ্যমতে, তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন জুলাই গণআন্দোলনের মধ্য দিয়ে জেগে ওঠা নতুন রাজনৈতিক শক্তি ও জনগোষ্ঠীকে সংগঠিত করার স্বপ্ন নিয়ে। তবে তার অভিযোগ, দলটি বর্তমানে সেই মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে অন্য দলের নেতাকর্মীদের ভেড়ানোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। ফলে, রাজনীতিতে নতুন, দক্ষ বা প্রভাবশালী ব্যক্তিরা এনসিপিতে আকৃষ্ট হচ্ছেন না, বরং মূলত দলছুট নেতারাই আসছেন।
মুহাম্মদ মুরসালীন প্রশ্ন তোলেন, ‘রাজনীতি সচেতন অথচ কোনো দল করেন না- এমন কোনো প্রভাবশালী বা যোগ্য ব্যক্তি কি আসলে এখন এনসিপিতে যাচ্ছেন? বাস্তবে তো রাজনৈতিক দলের লোকেরাই ভিড়ছেন। তাই এই প্রক্রিয়াটিকে যেভাবে তুলে ধরা হচ্ছে, আমাদের পর্যবেক্ষণ তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)