নেতানিয়াহুর পরিণতি হবে হিটলারের মতো -তুরস্ক
, ১৯ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৫ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১০ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গণহত্যাকারী নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘যেভাবে গণহত্যাকারী হিটলারের সমাপ্তি এসেছিল, তেমনি গণহত্যাকারী নেতানিয়াহুরও সমাপ্তি হবে।’
এতে আরো যোগ করা হয়েছে, ‘মানবতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে। নেতানিয়াহু ফিলিস্তিনিদের ধ্বংস করতে পারবে না।’
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সামাজিক মাধ্যম এক্স-এ বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট মানবতার বিবেকের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। যারা এই ন্যায়সঙ্গত কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চাইছে, বিশেষ করে সন্ত্রাসবাদী ইসরাইল খুব আতঙ্কের মধ্যে রয়েছে।’
তিনি যোগ করেন, ‘ইতিহাস সব গণহত্যাকারী এবং তাদের সমর্থকদের জন্য একইভাবে শেষ হয়েছে।’
সামাজিক মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে লক্ষ্য করে সন্ত্রাসী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাটজের মানহানিকর ও অপমানজনক মন্তব্য করার পর এই বিবৃতি দেয়া হয়েছে।
এদিকে এরদোগান বলেছেন, ফিলিস্তিনিদের সহায়তার জন্য তার দেশ সন্ত্রাসী ইসরাইলে প্রবেশ করতে পারে, যেভাবে তারা লিবিয়া ও নাগার্নো-কারাবাখে করেছিল।
এরদোগান তার নিজ শহর রিজে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় বক্তৃতাকালে বলেন, ‘আমরা অবশ্যই খুবই শক্তিশালী। ফলে ফিলিস্তিনিদের প্রতি সন্ত্রাসী ইসরাইল যেসব অদ্ভূত কাজ করতে পেরেছে, আমাদের সাথে পারবে না। ঠিক যেমন আমরা কারাবাখে প্রবেশ করেছিলাম, ঠিক যেমন লিবিয়ায় প্রবেশ করেছিলাম, আমরা সেভাবে তাদের ভেতরেও প্রবেশ করতে পারি।’
এরদোগানের এই মন্তব্যের পর দখলদার ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী বলেছে, তুর্কি প্রেসিডেন্ট ‘সাদ্দাম হোসেনের পদাঙ্ক অনুসরণ করে ইসরাইলকে আক্রমণ করার হুমকি দিচ্ছে।’
সে বলেছে, ‘সেখানে কী ঘটেছিল এবং কিভাবে তা শেষ হয়েছিল’ তা এরদোগানের মনে রাখা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)