নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ দিন -আইসিসিকে দ. আফ্রিকা
, ০৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সাদিস ১৩৯১ শামসী সন , ২২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৬ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরাইলি সেনাদের পাশবিক হামলার কারণে দক্ষিণ আফ্রিকার একজন মন্ত্রী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আটকাদেশ জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার সরকার বিষয়ক মন্ত্রী খুম্বুদজো এনত্শাভেনি সোমবার ওই আহ্বান জানানোর পর প্রিটোরিয়া থেকে নিজের রাষ্ট্রদূত এলি বেলোসেরকোভোস্তিকে তেল আবিবে ডেকে পাঠিয়েছে ইহুদিবাদী সরকার। দক্ষিণ আফ্রিকার ওই মন্ত্রী আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে আটকাদেশ জারি করার আহ্বান জানিয়েছে।
গাজা উপত্যকায় ইসরাইলি অপরাধযজ্ঞ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা ইসরাইল থেকে নিজের রাষ্ট্রদূতসহ সকল কূটনৈতিক স্টাফকে প্রত্যাহার করে নেয়। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের পদস্থ কর্মকর্তারা বারবার গাজায় ইসরাইলি হামলাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করে আসছে।
প্রিটোরিয়ায় এক বক্তব্যে বলেছে, বিশ্ব গাজায় চলমান গণহত্যা চেয়ে চেয়ে দেখতে পারে না। বিশ্ব সমাজকে এই গণহত্যা বন্ধ করতে এখনই পদক্ষেপ নিতে হবে।
দক্ষিণ আফ্রিকার এই মন্ত্রী বলেছে, নেদারল্যান্ডের হেগে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূত ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ তদন্ত করে দেখার জন্য গত সপ্তাহে আইসিসির কাছে একটি আবেদন জানিয়েছেন। ওই আবেদনে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশ, বলিভিয়া, জিবুতি ও কমোরোসেরও স্বাক্ষর রয়েছে।
এনৎশাভেনি বলেছে, “বিশ্ব সমাজের বেশিরভাগ অংশ গাজায় এসব অপরাধযজ্ঞ প্রত্যক্ষ করছে। বিশেষ করে গণহত্যার উস্কানি দিয়ে ইসরাইলি নেতাদের বক্তব্য কারো দৃষ্টি এড়ায়নি। কাজেই আমরা আশা করছি প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ ওইসব [ইসরাইলি] নেতার বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতারি পরেয়ানা জারি হবে।”
দক্ষিণ আফ্রিকার এই মন্ত্রী বলে, তার দেশের সরকার আশা করছে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি আটকাদেশ জারি করবে। তবে আন্তর্জাতিক আদালত তা করতে ব্যর্থ হলে তাকে বৈশ্বিক শাসনব্যবস্থার ব্যর্থতা বলে ধরে নেবে প্রিটোরিয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












