নেতানিয়াহুকে উৎখাতের দাবিতে উত্তাল পরগাছা ইসরায়েল, অবরোধ-বিক্ষোভ অব্যাহত
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলে ইহুদীবাদী বিক্ষোভকারীরা গাজায় জিম্মিদের মুক্ত করার জন্য একটি চুক্তির জন্য চাপ বৃদ্ধির লক্ষ্যে পরপর দ্বিতীয় দিন ‘আমরা হাল ছাড়বো না’ সেøাগান দিয়ে তেল আবিব এবং জেরুজালেমের মধ্য দিয়ে মিছিল করেছে। যুদ্ধ দশম মাসে প্রবেশ করার সাথে সাথে বিক্ষোভকারীরা প্রধানসন্ত্রাসী নেতানিয়াহুকে একটি যুদ্ধবিরতি এবং জিম্মি-মুক্তি চুক্তি বা পদত্যাগ করার আহ্বান জানায়।
দেশব্যাপী ‘বিরতি দিবস’ শুরু হয় সকাল ৬ টা ২৯ মিনিটে হামাসের ৭ অক্টোবরের আক্রমণ শুরুর সাথে মিল রেখে যা যুদ্ধের সূত্রপাত করেছিল। দখলদার ইসরায়েলের দুটি বৃহত্তম শহরে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে, হাজার হাজার প্রধান চৌরাস্তা এবং কেন্দ্রীয় তেল আবিবের একটি হাইওয়েতে যান চলাচল বন্ধ করে। পরিস্থিতি বেগতিক দেখে দাঙ্গা পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে পানিকামান ব্যবহার করে।
বিক্ষোভকারীদের মধ্যে এমন একটি ধারণা ছিল যে, সরকার হামাসের দ্বারা গাজায় বন্দী থাকা ব্যক্তিদের ছেড়ে দিয়েছে। দখলদার ইসরায়েল বলেছে, ১১৬ জন বন্দী রয়েছে, যার মধ্যে ৪২ জন সামরিক বাহিনী মৃত বলে জানিয়েছে।
তেল আবিবে পতাকাবাহী বিক্ষোভকারীদের সাথে যোগদানকারী অরলি (৫৭) বলেছে, ‘মানুষ কি ভাবছে সরকার তা চিন্তা করে না এবং তারা গাজা থেকে আমাদের বোন এবং ভাইদের ফিরিয়ে আনার জন্য কিছু করে না’।
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে সেখানে আটক ইহুদিবাদী বন্দিদের মুক্ত করে নেয়ার দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ চলছে। গত রোববার অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজধানী তেল আবিবের একটি প্রধান হাইওয়ে বন্ধ করে দেয়। তারা নেতানিয়াহুকে উৎখাতের দাবি জানায়। তেল আবিবের বিক্ষোভকারীরা রোববার নগরীর আয়ালোন হাইওয়ে বন্ধ করে দেয়। মহাসড়কটি তেল আবিবের উত্তর অংশের সঙ্গে দক্ষিণ অংশের সংযোগ স্থাপন করেছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তেজনাকর সেøাগান দেয়।
তেল আবিব থেকে প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে, নেতানিয়াহু ছাড়া ইহুদিবাদী ইসরায়েলের সকল শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে চায়। কিন্ত নেতানিয়াহু তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে চুক্তি করতে দিচ্ছে না। তেল আবিবের বিক্ষোভকারীরা যুদ্ধবিরতি চুক্তি প্রতিহত করার জন্য নেতানিয়াহু যেসব প্রচেষ্টা চালাচ্ছে তা বানচাল করে দেয়ার জন্য দখলদার ইসরায়েলি সেনা কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।