নেতাদের গাজা ছাড়ার দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি প্রস্তাব ‘সম্পূর্ণভাবে’ প্রত্যাখ্যান হামাসের
শর্তসাপেক্ষে গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে রাজি দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল। তবে সে জন্য গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাস নেতাদের অঞ্চলটি ছেড়ে চলে যেতে হবে। এই প্রস্তাবটি ‘পুরোপুরি’ প্রত্যাখ্যান করেছে হামাস। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রয়টার্সকে জানিয়েছে, গাজা থেকে হামাসের ছয়জন সিনিয়র নেতাকে সরিয়ে দিলে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সংঘাতের অবসানের একটি প্রস্তাবকে ‘পুরোপুরি’ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
এতে আরো বলা হয়েছে, এই ছয় হামাস নেতার তালিকায় রয়েছে- ৭ অক্টোবরের হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ আল-দেইফ। এ দু’জনই গাজায় হত্যা বা বন্দী করার জন্য দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের তালিকায় শীর্ষে রয়েছে।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের প্রস্তাব অনুসারে, দেশটি হামাসের শীর্ষ নেতাদের গাজার বাইরে চলে যেতে দিলেও অঞ্চলটিতে যেকোনো সময় অভিযান চালানোর অধিকার নিজের কাছেই রাখতে চায়। পাশাপাশি অন্যত্রও হামাসের শীর্ষ নেতাদের দায়মুক্তি দেবে না দেশটি। যেকোনো সময় চাইলে তাদের লক্ষ্যবস্তু করে হামলা চালাতে পারবে পরগাছা রাষ্ট্রটি।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের এই প্রস্তাব নিয়ে অত্যন্ত উচ্চ পর্যায়ে দুই দফা আলোচনা হয়েছে। প্রথমটি গত ডিসেম্বরে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে, যেখানে বিভিন্ন পক্ষের সাথে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বিষয়টি আলোচনা করেছে। পরে চলতি মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন কাতারের রাজধানী দোহা সফরকালে বিষয়টি আলোচিত হয়।
এর আগে, গাজা থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনী প্রত্যাহার ও হামলা বন্ধের বিনিময়ে সম্প্রতি বাকি বন্দীদের মুক্তির শর্ত দিয়েছিল হামাস। এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের প্রধানসন্ত্রাসী। সে বলেছে, ‘আমি হামাসের দানবদের আত্মসমর্পণের শর্ত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’
গত মঙ্গলবার পর্যন্ত এই যুদ্ধে ২৫ হাজার ২৯৫ ফিলিস্তিনি শহীদ হয়েছে। গত নভেম্বরে মানবিক কারণ দেখিয়ে শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি হয়। সে সময় দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফায় বন্দীবিনিময় হয়। ওই সময় ১০০ বন্দীকে মুক্তি দেয় হামাস। বাকিরা এখনো তাদের জিম্মায় রয়ে গেছে। সূত্র: রয়টার্স
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।