২০২৩ সালে মসজিদে নববী শরীফে নামায আদায় করেছেন ২৮ কোটি মুছল্লী
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ সামিন, ১৩৯১ শামসী সন , ২৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
সৌদি আরবে অন্যতম পবিত্রতম স্থান মসজিদে নববীতে গত বছর বিশ্বের বিভিন্ন দেশের ২৮ কোটিরও বেশি মানুষ নামায আদায় করেছেন। সরকারি এক পরিসংখ্যানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মসজিদে নববীর জেনারেল অথরিটি বলেছে, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামায আদায়ে সহায়তা করার জন্য তারা সর্বোচ্চ মানের পরিষেবা সরবরাহ করার চেষ্টা করেছে।
সৌদি প্রেস এজেন্সি বলেছে, মুসল্লিরা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে নামায আদায় করেছেন। এ সময় মসজিদে নববীর তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সাধারণ কর্তৃপক্ষ বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে মুসল্লিদের সেবা প্রদান করেছে।
সৌদি আরবের পবিত্র নগরী মদিনা শরীফ উনার মসজিতে নববীতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রওজা শরীফ অবস্থিত। রওজা শরীফ পরিদর্শন এবং সেখানে নামায আদায়ে ইচ্ছুক মুসলিমদের দেশটিতে পৌঁছানোর আগে সৌদি সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়।
মক্কা শরীফে পবিত্রতম স্থান মসজিদুল হারামে ওমরাহ পালনের পর অনেক মুসলিম নামায আদায় এবং আল রাওদা আল শরিফা পরিদর্শন করতে মসজিদে নববীতে যান। ছয় মাসের বেশি সময় আগে সৌদি আরবে ওমরাহ মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় এক কোটি মুসলিম ওমরাহ পালন করবেন বলে প্রত্যাশা করছে সৌদি আরব।
চলতি মাসে সৌদি আরবের হজ্জ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেন, গত বছর ওমরাহযাত্রীর সংখ্যা রেকর্ড এক কোটি ৩৫ লাখে পৌঁছেছে।
গত বছরের ডিসেম্বরে মসজিদে নববীতে অবস্থিত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রওজা মুবারক পরিদর্শনে নতুন নিয়ম জারি করে সৌদি কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বিশ্বের মুসলিমরা বছরে কেবল একবারের জন্য পবিত্র রওজা মুবারক পরিদর্শন করতে পারবে।
সৌদি আরবের হজ্জ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বলেছে, পবিত্র দ্বীন ইসলাম উনার অন্যতম পবিত্রতম স্থানটি ৩৬৫ দিনই পরিদর্শন করতে পারবে মুসলিমরা। এক্ষেত্রে একজন মুসলিম বছরে একবার পবিত্র রওজা পরিদর্শনের অনুমতি পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












