নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১৫)
, ০৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২০ জুন, ২০২৬ খ্রি:, ০৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
আরেকটি সনদ দেখুন-
হযরত বিশরান ইবনু মিহরান বাগদাদী রহমতুল্লাহি আলাইহি (ওফাত ৪৩০ হিজরী) উনার কিতাবে বর্ণনা করেন-
أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ بْنِ الصَّوَّافِ، ثنا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ، ثنا الْمِنْجَابِ، أنبا ابْنُ مُسْهِرٍ، وَابْنُ فُضَيْلٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: كَتَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَةَ كُتُبٍ
আমাদের কাছে বর্ণনা করেন আবু আলী মুহম্মদ ইবনু আহমদ ইবনুল হাসান ইবনু ছাওয়াফ, তিনি বর্ণনা করেন মুহম্মদ ইবনু উছমান ইবনু আবী শায়বা থেকে, তিনি বর্ণনা করেন মিনজাব থেকে, তিনি ইবনু মুসহির থেকে, তিনি ইবনে ফুজায়েল থেকে, তিনি হযরত আছেম রহমতুল্লাহি আলাইহি থেকে, তিনি ইমাম হযরত শাবী রহমতুল্লাহি আলাইহি থেকে, তিনি বর্ণনা করেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ৪ খানা চিঠি লিখেছেন। (আল আমালী লিল ইবনে বিশরান ১/৭৮, হাদীছ শরীফ নং: ১৪৩)
আরো বর্ণিত আছে-
عن الشَّعبيِّ قالَ: كتبَ رسولُ اللهِ صلى الله عليه وسلم أَربعةَ كتبٍ، ৃৃৃ.. أخبرنا أبوعلي محمد بن أحمد بن الحسن بن الصواف: حدثنا محمد ابن عثمان بن أبي شيبة: حدثنا المنجاب: أخبرنا ابن مسهر وابن فضيل، عن عاصم الأحول، عن الشعبي..
ইমাম হযরত শাবী রহমতুল্লাহি আলাইহি থেকে, তিনি বর্ণনা করেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ৪ খানা চিঠি লিখেছেন। (এরপর কোন আয়াত কিভাবে নাযিল হলো আলোচনা করে সনদ বর্ণনা করেন) আমাদের কাছে বর্ণনা করেছেন আবু আলী মুহম্মদ ইবনে আহমদ ইবনে হাসান ইবনে ছাওফ, তিনি বর্ণনা করে মুহম্মদ ইবনে উছমান ইবনে আবী শায়বা থেকে, তিনি মিনজাব থেকে, তিনি ইবনে মুসহির থেকে, তিনি ইবনে ফুজায়েল থেকে, তিনি হযরত আছেম থেকে, তিনি ইমাম শাবী রহমতুল্লাহি আলাইহি থেকে। (আল ইমাউ ইলা যাওয়ায়িদিল আমালী ৭/৪১৪; হাদীছ শরীফ নং: ৭০২৪)
এবার উপরোক্ত বর্ণনার মূল বর্ণনাকারীর দিকে খেয়াল করুন। কে বর্ণনা করেছেন? হযরত ইমাম শাবী রহমতুল্লাহি আলাইহি (ওফাত ১০৪ হিজরী)। তাহলে এই হাদীছ শরীফখানা আবার দেখুন-
حدثنا بكر بن سهل حدثنا عبد الخالق بن منصور القشيري النيسابوري حدثنا أبوالنضر هاشم بن القاسم حدثنا أبوعقيل يحيى بن المتوكل حدثنا مُجَالِدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنِي عَوْنُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ أَبِيهِ قَالَ: " مَا مَاتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَتَبَ وَقَرَأَ " قَالَ مُجَالِدٌ: فَذَكَرْتُ ذَلِكَ لِلشَّعْبِيِّ فَقَالَ قَدْ صَدَقَ قَدْ سَمِعْتُ مِنْ أَصْحَابِنَا يَذْكُرُونَ ذَلِكَ
‘হযরত আউন ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পিতা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণনা করেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিছালী শান মুবারক গ্রহণ করেননি যতক্ষন না পর্যন্ত তিনি লিখেছেন ও পড়েছেন।’ (অর্থাৎ তিনি উনার সম্মানিত জিন্দেগীতে লিখেছেন ও পড়েছেন)
হযরত মুজালিদ রহমতুল্লাহি আলাইহি তিনি এটা ইমাম শাবী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট এ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন- হ্যাঁ এটা সত্য। আমি আমার সঙ্গীদের এক জামায়াত থেকে অনুরূপ আলোচনা শুনেছি। (মাজমু ফি মুছান্নিফাতি আবুল আব্বাস আছেম ওয়া ইসমাঈল ছাফুরী ১০২-১০৩ পৃষ্ঠা)
হযরত ইমাম শাবী রহমতুল্লাহি আলাইহি তিনি এই বর্ণনা গ্রহণ করেছেন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লেখার বিষয়ে স্বীকৃতি দিয়েছেন। এবং উনার সঙ্গীদের থেকে এমন শোনার দাবিও করেছেন। ইমাম শাবী রহমতুল্লাহি আলাইহি উনার জন্ম ২২ হিজরীতে, উনি ৪৮ জন ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম থেকে হাদীছ শরীফ বর্ণনা করেছেন এবং পাচ’শত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সাক্ষাৎ লাভ করেছেন। ইমাম শাবী রহমতুল্লাহি আলাইহি থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লেখা ৪ খানা চিঠির বর্ণনা এবং উনার লিখতে পারার হাদীছ শরীফ উভয়ই একে অপরকে সমর্থন করে ও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লেখার পক্ষে অকাট্য দলীল হিসাবে প্রমাণিত হয়।
অতএব প্রমাণিত হলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি লিখতে পারতেন এবং তিনি বিভিন্ন নিয়মে চিঠিও লিখেছেন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত ইত্তিবা’ মুবারক, অনুসরণ-অনুকরণ মুবারক করা ব্যতীত কস্মিনকালেও মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক লাভ করা সম্ভব নয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৫৪)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র পরিচিতি মুবারক
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১৪)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি হযরত যায়িদ বিন হারেছাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বেমেছাল মুহব্বত মুবারক
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৯)
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫৪
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৮)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৭)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫৩
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












