সুন্নত মুবারক তা’লীম
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। যার দ্বারা রিযিক বৃদ্ধি পায়
, ২১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সুন্নত মুবারক তা’লীম
মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সন্তুষ্টি-রিযামন্দী মুবারক হাছিল এবং স্বীয় চরিত্রকে পুত-পবিত্র রাখার নিমিত্তে যারা বিবাহ করেন, সেই বিবাহের দ্বারা তাদের রিযিক বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ!
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা তিনি বর্ণনা করেন-
جَاءَ رَجُلٌ اِلَـى النَّبِـيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْكُوْ اِلَيْهِ الْفَاقَةَ، فَأَمَرَهٗ اَنْ يَّتَزَوَّجَ
অর্থ: একদা এক ব্যক্তি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে হাযির হলেন। বললেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার দারিদ্রতা দূরীভুত হচ্ছে না। তিনি উনাকে বললেন, আপনি বিবাহ করুন। তাহলে দারিদ্রতা দুরীভুত হবে। সুবহানাল্লাহ! (তাফসীরে তাবারী-৯/৩১১, দুররে মানছুর-৬/১৭৩, মুছান্নাফ আব্দুর রাজ্জাক, তারিখে বাগদাদ-১/৩৬৫, কাশফুল খাফা-১/২০২)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اِلْتَمِسُوا الرِّزْقَ بِالنِّكَاحِ
অর্থ: তোমরা বিবাহের দ্বারা মহান আল্লাহ পাক উনার নিকট রিযিক তালাশ করো। (দাইলামী শরীফ-১৭/২৭৫)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন-
تَزَوَّجُوْا فُقَرَاءَ يُغْنِكُمُ اللهُ
অর্থ: তোমরা দারিদ্রতাবস্থায় বিবাহ করো। মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে সম্পদশালী করবেন। সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
تَزَوَّجُوْا النِّسَاءَ فَاِنَّـهُنَّ يَاْتِيَنَّكُمْ بِالْـمَالِ
অর্থ: তোমরা মেয়েদেরকে বিবাহ করো। কেননা, তারা তোমাদের নিকট মাল-সম্পদ নিয়ে আসে। সুবহানাল্লাহ! (আল মাকাসিদুল হাসানা-১০৮, কাশফুল খাফা-১/২০৩)
রঈসুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
رَغَّبَهُمُ اللهُ فِـى التَّزْوِيْجِ وَاَمَرَ بِهِ الْاَحْرَارَ وَالْعَبِيْدَ وَوَعَدَهُمْ عَلَيْهِ الْغَنِـىَّ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি তাদেরকে (বান্দা) বিবাহ করার ব্যাপারে তারগীব বা উৎসাহ দিয়েছেন। তিনি স্বাধীন ও গোলামগণকে বিবাহ করার আদেশ দিয়েছেন। আর তিনি তাদেরকে মাল-সম্পদ দানের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ! (তাফসীরে তাবারী-১৭/২২৫)
বান্দার রিযিকের মালিক মহান আল্লাহ পাক তিনি এবং বন্টনকারী হচ্ছেন, স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। কাজেই রিযিক নিয়ে বান্দা-উম্মতের চিন্তার কোন কারণ নেই। কেননা, উনারা বান্দা-উম্মতের কখনো কষ্ট চান না। তবে বান্দা-উম্মতের দায়িত্ব হচ্ছে নেককার-পরেহেযগার হওয়া। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
إِنْ يَّكُوْنُوْا فُقَرَاءَ يُغْنِهِمُ اللهُ مِنْ فَضْلِهٖ
অর্থ: যারা নেককার-পরহেযগার তারা যদি দরিদ্র হয় তাহলে মহান আল্লাহ পাক তিনি নিজ অনুগ্রহে তাদেরকে সম্পদশালী করবেন। সুবহানাল্লাহ! (সূরা নূর শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩২)
সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বলেন-
اَطِيْعُوا اللهَ فِيْمَا اَمَركَمْ بِهٖ مِنَ النِّكَاحِ يَنْجِزُ لَكُمْ مَّا وَعَدَكُمْ مِّنَ الْغَنِـىِّ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি বিবাহের ব্যাপারে যা আদেশ মুবারক করেছেন তোমরা তার অনুসরণ (বাস্তবায়ন) করো। তিনি তোমাদেরকে ধন-সম্পদে প্রাচুর্যতার যে ওয়াদা করেছেন তা তিনি পূর্ণ করবেন। সুবহানাল্লাহ! (তাফসীরে হাতিম)
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করা, খিদমত মুবারক করা, সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত সুন্নত মুবারক (১)
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র দ্বীনি মজলিসে বা মাহফিলে বসার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আপদ-বিপদ ও অনিষ্টতা থেকে মুক্তির জন্য ঘুমানোর পূর্বে আগুন/বাতি নিভিয়ে রাখতে হবে; যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফের গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (২)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফের গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (১)
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনিষ্টতা থেকে হিফাযতের জন্য খাবারের পাত্র ঢেকে রাখতে হবে; যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলার জন্য আবশ্যক হচ্ছে, সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী আমল করা
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার গুরুত্ব-ফযীলত ও খাছ সুন্নতী তারতীব
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার অন্যতম সুমহান তাজদীদ মুবারক “সুন্নতী সামা শরীফ মাহফিল”
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতিক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ করা যেমন ফরয; অনুরূপভাবে প্রতিক্ষেত্রেই কাফির- মুশরিকদের খিলাফ করাও ফরয (২)
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ করা যেমন ফরয; অনুরূপভাবে প্রতিক্ষেত্রেই কাফির- মুশরিকদের খিলাফ করাও ফরয (১)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












