নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী আটক
, ১১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কুড়িগ্রামে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কলেজ মোড় এবং জেলা পরিষদ ভবনের ফটকে ‘খোলা চিঠি’ শিরোনামে সংগঠনটির পোস্টার লাগানোর পর নড়েচড়ে বসে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। পরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাসে অভিযান চালিয়ে সংগঠনের সদস্য সন্দেহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পাঁচ তরুণকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সন্ধ্যায় ডিবির কুড়িগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা যায়, পোস্টার লাগানোর স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে এসে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারণার কাজ করছিলেন। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়। তারা ঢাকায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পোস্টার লাগানোর কথা স্বীকার করেছে। আরও জিজ্ঞসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)