নিশিরাতের নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি : রিজভী
বর্তমান সরকারের অধীনে নিশিরাতের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, এই সরকারের অধীনে নিশিরাতের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তারপর পার্লামেন্ট বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে। তারপর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে।
তিনি বলেন, জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই কেবল বিএনপি তাতে অংশগ্রহণ করবে, তার আগে নয়।
তিনি আরও বলেন, তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা এবং রায় সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে সরকার এ ধরনের সাজাগুলো দিচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।