নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? জাতীয় নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন দিতে হবে?
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা মনে করেছিলাম এই সরকার সবার মত অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন দেবে, যেটা শেখ হাসিনা করতে দেননি। কিন্তু এখন অন্তর্র্বতী সরকারের কাছ থেকে শঙ্কার কথা বলা হচ্ছে। বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে সরকারের সঙ্গে যাদের সখ্য বেশি, তাদের অনেকেই উঠেপড়ে লেগেছে। এই সরকার আমাদের আবার ওয়ান ইলেভেনের ভয় দেখাচ্ছে! এসব পরিস্থিতি পার করেই আমরা এসেছি। আমাদের কি ভয় আছে?
রিজভী বলেন, নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? আগে স্থানীয় সরকার নির্বাচন কেন? আগে তো জাতীয় নির্বাচন দিতে হবে। নইলে তো মনে হচ্ছে এই সরকারের ওপর ওই ওয়ান ইলেভেনের ছায়া আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।