নির্বাচিত সরকারই সব সংস্কার করবে -আমীর খসরু
মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল জুমুয়াবার চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।
এ সময় আমীর খসরু বলেন, এখন অনেকের মাঝে শেখ হাসিনার সুরে কথা বলতে দেখছি। শেখ হাসিনা বলতেন, ‘আমরা উন্নয়ন করছি। বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। নির্বাচন কেন দরকার?’ অন্তর্র্বতী সরকারও বলতে শুরু করেছে, ‘আমরা সংস্কার করছি। অর্থনৈতিক উন্নয়ন করছি। আমরা আপনাদের বলছি। ’ স্যরি। সংস্কার আপনাদের কাজ না। আপনাদের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা।
তিনি বলেন, দেশে প্রত্যেকদিন গণতন্ত্র ছাড়া অতিবাহিত হচ্ছে। দয়া করে গণতন্ত্র ফিরিয়ে দিন। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। সংস্কার যেটা বলছেন, এটা নির্বাচিত সরকারের দায়িত্ব। জনগণের ভোটে নির্বাচিত সরকার যাবতীয় সংস্কার করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।