নির্বাচিত সংসদ ছাড়া ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই -সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা ইউনূস জুলাই ঘোষণাপত্রে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের এটির বাস্তবায়নের কথা বলেছে। এটি আইনি এবং এর বাইরে কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সালাহউদ্দিন বলেন, সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ ধারাবাহিক আলোচনা যেসব বিষয় অনুষ্ঠিত হয়েছে সেগুলো জুলাই জাতীয় সনদ ২০২৫ নামে সংকলিত করে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। আমরা আগে আমাদের বক্তব্য দিয়েছি। আমরা সেটা বাস্তবায়ন দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে। যেটা সে উল্লেখ করছে, এটাই হচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।