নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে কোনো অডিও বার্তা দিয়েছেন কি না, তার ওপর নির্বাচন অস্থিতিশীল হবে বা ভ-ুল হবে- এমনটি নির্ভর করে না। নির্বাচন ভ-ুল বা অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। আর যদি তাদের সাহস থাকে, তবে দেশে এসে কথা বলুন। তারা আইনের আওতায় আছেন, আইনের আশ্রয়ে থেকেই কথা বলতে পারেন। যেহেতু সাহস নেই, তাই পালিয়ে থেকে বক্তব্য দিচ্ছেন।
তিনি আরও বলেন, দেশে তাদের যে সমর্থক ছিল, এখন আর সেভাবে নেই। অনেক সমর্থক বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, অনেকে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়েছে এবং বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিয়েছে। এ সময় ফ্যাসিস্ট অপরাধীদের দেশে ফেরত আনার ক্ষেত্রে আশ্রয়দানকারী দেশগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের আমলে কারা অধিদফতরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, এবার নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। কোনো রিকোয়েস্ট বা তদবির গ্রাহ্য করা হয়নি এবং অর্থের বিনিময়ে কোনো নিয়োগ দেওয়া হয়নি।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই দুর্নীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি সাহস ও দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমাদের মন্ত্রণালয়ের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় দুর্নীতি দূর করা সম্ভব হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)