নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই -প্রেস সচিব
নেত্রকোনা সংবাদদাতা:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই। নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। সারাদেশে এখন নির্বাচনের আমেজ বিরাজমান।
নেত্রকোনা সার্কিট হাউস হলরুমে গতকাল জুমুয়াবার জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, জুলাই সনদ স্বাক্ষর, প্রশাসনের সংস্কারসহ নানাবিধ উন্নয়নে বর্তমান অন্তুর্র্বতীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্তিতির উন্নতি, চোরাচালানরোধ, অস্ত্র-মাদক উদ্ধারে প্রশাসনের নিয়মিত অভিযান চলছে।
তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকারের দোসরেরা ফেব্রুয়ারি মাসের নির্বাচন চান না। তারা একের পর এক গুজব ছড়াচ্ছেন। আগামীর নির্বাচিত সরকারগুলো শত বছর দেশ পরিচালনার দায়িত্ব পালন করে যাবেন।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশের প্রতিটি এলাকায় গনগণের মধ্যে এখন নির্বাচনের আমেজ বিরাজ করছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।