সম্পাদকীয়
নির্বাচন, গণতন্ত্র শুধু বাংলাদেশে নয় ভারতেও হারাম। সর্বভারতীয় জাতীয়তাবাদও কাট্টা হারাম। মমতাই কৌশলে তার শিষ্য ও চরম যালিম কুভেন্দুকে বসিয়ে তার মাধ্যমে হিন্দুত্ববাদ প্রচারের ব্যবস্থা করে দিলো। হারাম থেকে বাচলে মুসলমান মহান আল্লাহ পাক উনার কুদরতী হেফাজত পাবে- ‘ইনশাআল্লাহ’।
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
পশ্চিমবঙ্গে মুসলমানরা বিজিপির ক্ষমতায়নে যে যুলুমের শিকার হচ্ছে, সেটাকে তাদের উচিত শিক্ষা বলাটা কি সঠিক হবে? কখনই না। হোসাইন আহমদ মাদানী এবং তাকে সমর্থন দানকারী আশরাফ আলী থানভীর ‘সর্ব ভারতীয় জাতীয়তাবাদের’- ঝুটা, মিথ্যা, অসারতা, কুপ মন্ডকতা, হঠকারিতা, শঠতার কারণে যে নির্যাতন, নিপীড়ন এমনকী নির্বিচারে শাহাদাতের ঘটনা কী- লাখে লাখ হয় নাই?
কিন্তু তারপরেও সর্বভারতীয় জাতীয়তাবাদ থেকে মুসলমানদের পিছু হঠার প্রবনতা তৈরী হল কৈ?
মাসিক আল বাইয়্যিনাতে, যখন ‘গণতন্ত্র হারাম’ ফতওয়া দেয়া হল তখন পশ্চিমবঙ্গের মালানারা বলাবলি শুরু করতে লাগল, ‘ঐসব ফতওয়া বাংলাদেশের জন্য ঠিক আছে’। ‘পশ্চিমবঙ্গে মমতাদিকে ভোট না দিলে বিজিপি আমাদের কচুকাটা করবে। বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে শক্তিশালী করা তথা তৃণমূলকে ভোট দেয়া বা নির্বাচন করা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে না জায়েয নয়। (নাউযুবিল্লাহ)
খুব দুঃখজনক হলেও সত্য ‘তাওয়াক্কুলটা’- ওরা করল মমতার উপর। মহান আল্লাহ পাক উনার উপর তাওয়াক্কুল থাকলে ওরা যে নির্বাচন প্রক্রিয়া হারাম তা মানার মাধ্যমেই ভালো থাকতে পারতো।
এখন কী হয়েছে?
নির্বাচনে বিজেপিকে ভোট দেয়া হয় নি সেটা নয়, বিজেপির শত্রু-তৃণমূলকে কেনো ভোট দেয়া হলো- এজন্য মুসলমানদের উপর নির্যাতন আরো উচ্চমাত্রা হলো! নাউযুবিল্লাহ।
(২)
প্রকৃতপক্ষে সমাজের ক্ষমতা রাষ্ট্রের বা রাজনৈতিক দলের চেয়ে বেশী।
সুতরাং সামাজিকভাবে যদি মুসলমান একতাবদ্ধ থাকতেন তাহলে তাদের সামাজিক শক্তির ভিত্তি যেমন থাকতো, তেমনি তার রোব থাকতো, তার প্রভাব থাকতো, তার তাছির পড়তো, তার মর্যাদা থাকতো। মূলত, হারাম গণতন্ত্রের চর্চা না করে সম্মানিত দ্বীন ইসলামের উপর থাকায় খোদায়ী রহমত, হেফাজত, বরকত, ইজ্জত, নেয়ামত থাকতো। সুবহানাল্লাহ!
কিন্তু মুসলমান মমতাদি, মমতাদি আর তৃণমূল জপতে জপতে আজ সবই হারাল। মহান আল্লাহ পাক উনার কুদরত। হারাম পথে যে বরকত নেই, হারাম যে, যে কোনো নতুন খারাপ ছুরত ধরতে পারে বা অচিন্তনীয় খারাপ ঘটতে দিতে পারে সে বিষয়ে কী মুসলমানের ঈমান অনুভূতি থাকার কথা ছিলনা?
(৩)
পশ্চিমবঙ্গের মুসলমানের সব সময় আত্মবিশ্বাস ছিল পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোট অনেক। মুসলমানরা এ পথে থাকলে তাদেরই জয় হবে। কিন্তু হারাম নির্বাচন যে নূতন নূতন হারাম, ধোকা আর নির্যাতনের নিয়ম তৈরী করতে পারে, এ বোধ তাদের ছিল না। তারা পবিত্র কুরআন শরীফের ঐ আয়াত শরীফের শিক্ষা নেয়নি, নিশ্চয়ই হারাম থেকে হারামই জন্ম নেয়।
পশ্চিমবঙ্গে হারাম নির্বাচনী প্রক্রিয়া থেকে নতুন হারাম থেকে বের হলো। পশ্চিমবঙ্গে তৃতীয় এস.আই. আরে ৯১ লাখ ভোটার তালিকা বাদ করা হলে- এর মধ্যে ৬৫ শতাংশই মুসলমান।
অর্থাৎ প্রায় ৬০ লাখ মুসলমানদের ভোটার তালিকা থেকেই বাদ দেয়া হলো। তবে অবশিষ্ট মুসলমান ঠিকই ভোট দিলো।
আর তাতেই বিজেপি সরকার গঠন করতে পারল। উচিৎ ছিলো সব মুসলমানদের ভোট নির্বাচন বর্জন করা ভোট মুসলমানদের জন্য হারাম সে ফতওয়া প্রচার করা। তা হলে মহান আল্লাহ উনার কুদরতী রহমতে মুসলমানরা আজকের বিজেপির অত্যাচার থেকে বাঁচতে পারতেন। এবং খোদায়ী মদদে ভালোভাবে বাঁচতে পারতেন ইনশাআল্লাহ।
(৪)
প্রসঙ্গত ফুরফুরা শরীফের পীরজাদাদের একাংশ (ঞগঈ) এবং সাধারণ মুসলমান অনেক অভিযোগ করেছেন যে, মমতা মুসলমানদের সাথে প্রতারণা করেছে এবং ব্রিটিশদের চেয়েও বেশি অত্যাচার করেছে। এছাড়া ওয়াকফ আইন এবং মুসলমানদের প্রতি বঞ্চনা নিয়ে রয়েছে অনেক অভিযোগ। হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ না করে সম্মানিত মাদরাসা বন্ধ এবং কট্টর হিন্দুদের প্রশাসনে নিয়োগ প্রদানই ছিল মমতার কূট কৌশলে।
অভিজ্ঞমহল মনে করেন হিন্দু মমতাই সুকৌশলে পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় করিয়ে দিয়ে গেছে। বিজেপি প্রধান- কুভেন্দু মমতারই খাছ শিষ্য। গুরু শিষ্য মিলে গোপন ছকের মাধ্যমে পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী সরকার বসিয়ে দিল।
সুতরাং মুসলমানদের জন্য আজকে কঠিন সময়- ‘সর্বভারতীয় জাতীয়তাবাদ’ তথা, আজকে- কংগ্রেস, কালকে ‘তৃণমূল কংগ্রেস’ পরশু ‘অন্য দলের’ লেজুর বৃত্তি তালাক দেয়া। হারাম গণতন্ত্র তথা নির্বাচন থেকে তওবা করা। তাহলেই মহান আল্লাহ পাক কুদরতী হেফাজত করবেন ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিস সালাম উনার শান মান মুবারক অনুভব করা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাহ, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, যাকিয়াহ, রাদ্বিয়াহ, মারদ্বিয়াহ সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বরকতময় মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। এবং সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আশবাহুল খলক্বি বি-রসূলিল্লাহ, সাইয়্যিদুল বাশার, আল মুবাশ্শির, আল আর্বারু, আল আজওয়াদ, সাইয়্যিদুনা হযরত আন্ নূরুছ ছালিছ হযরত ত্বাহির আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যা উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ হযরত উম্মু কুলছূম আলাইহাস সালাম উনার সুমহান নিসবতে আযীম শরীফ দিবস। একই সাথে জামিউল কুরআন, খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন হযরত উছমান আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। এবং নবম হিজরী শতকের মুজাদ্দিদ ও নকশ্বন্দিয়া তরীক্বার ইমাম হযরত খাজা বাহাউদ্দীন নকশ্বন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বিরোধিতাকারীরা গুমরাহ ও উলামায়ে ‘সূ’র অন্তর্ভুক্ত। এদেরকে পরিহার করা ফরয-ওয়াজিব।
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে শুধু পরকালীন শাফায়াত ই একমাত্র চাওয়া পাওয়া নয়;
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সংস্পর্শে নাগরিকদের সংশোধনের জন্য পাঠাতে হবে
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“মুসলিম বিশ্ব যদি ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে ‘ইসলামী দিনার’ চালু করে, তবে তা পশ্চিমাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।”
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












