‘নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার’
নিজস্ব সংবাদদাতা:
প্রধান উপদেষ্টা ইউনূস বলেছে, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা
প্রয়োজন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার)
মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সে এ কথা বলেছে।
ইউনূস বলেছে, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত এই নির্বাচনকে সত্যিকার
অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর
সহায়তা একান্তভাবে কামনা করছি।
এর আগে সে জুলাই গণ-অভ্যুত্থানে
সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে বলেছে,
সেনাবাহিনী
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।