নির্বাচন আয়োজনে পুলিশের অভিজ্ঞতা রয়েছে -আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচন আয়োজনের জন্য পুলিশের অভিজ্ঞতা রয়েছে, প্রশিক্ষণ আছে। সিটি নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছি না। নির্বাচনের সময় কমিশন যে দায়িত্ব দিবে পুলিশ সে দায়িত্ব পালন করবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত।
গতকাল জুমুয়াবার (২৮ এপ্রিল) বাদ জুমা হজরত শাহজালাল মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দক্ষিণ সুরমার মোগলাবাজার প্যারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।