নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ
নিজস্ব প্রতিবেদক:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি বলেন, পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবে না। তারা তফশিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবে। তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছে। ভোটকেন্দ্রে ঢুকতে পারবে কিনা। গোপন কক্ষ সম্পর্কে জানতে চেয়েছে। ভোট গণনার সময় থাকতে পারবে কিনা, এসব বিষয়ে জানতে চেয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।