নির্বাচনে সেনাবাহিনী থাকার সম্ভাবনা খুবই বেশি -ইসি রাশেদা
, ১০ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ সাদিস ১৩৯১ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর কোনো চিন্তাভাবনা নাই এবং সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা খুবই বেশি দাবি করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আগে ভোটারদের ভয়-ভীতি দেখালে তাদের শাস্তির ব্যাপারে কোনো আইন ছিল না। এবার আইন সংশোধন করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হয়েছে।
গতকাল জুমুয়াবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নির্বাচন পেছানো সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পেছানোর কোনো চিন্তাভাবনা নেই। কেন পেছাবে?‘
ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার কতটুকু গ্যারান্টি আছে-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভোটারদের উদ্দেশ্যে বলবো, আগে কিন্তু ভোটারদের হুমকি-ধামকি দিলে তাদেরকে শাস্তির আওতায় আনার কোনো বিধান ছিল না। এবারের কমিশন আইন সংশোধন করে এই কাজগুলোকে শাস্তির আওতায়ে এনেছে। আমি বলবো কোনো ভোটারকে যদি রাতের অন্ধকারে কোনো রকম ভয়ভীত দেখায়। সে কথা যেন তিনি নির্ভয়ে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে বলেন। আইনপ্রয়োগকারী সংস্থার কাছে আমাদের বলা আছে, তারা বিষয়গেুলো দেখবেন। এবার ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারবেন না, বাধাগ্রস্ত হবেন, এ ধরণের কোনো ঘটনা এবার ইনশাআল্লাহ হবে না। ভোটাররা নির্বিঘ্নে আসতে পারবে।’
ভোটের দিন সেনাবাহিনী থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে রাশেদা বলেন, ‘থাকার সম্ভাবনা খুবই বেশি। এখনো আমরা এ ব্যপারে হান্ড্রেড পারসেন্ট ডিসিশন নেই। তবে অতীতের সমস্ত নির্বাচনে সেনাবাহিনী থেকেছে। এই নির্বাচনেও তাদের রাখার চিন্তা আছে। অবস্থা বুঝে আমরা সেটা বাস্তবায়নের সিদ্ধান্ত নিবো।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, অবাধে চলাফেরা করতে বিজিবিকে চিঠি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন; কয়টি চুক্তি হবে?
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিপির দুই নেতাকে শোকজ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)