নির্বাচনের মাঠে তাৎক্ষণিক সাজার ব্যবস্থা চায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক:
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। মাঠ পর্যায়ের বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও নির্বাচন আয়োজন ঘিরে উদ্বেগজনক কোনো তথ্য দেননি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জোর দিয়ে বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তপসিল ঘোষণার পর থেকে সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শক্তভাবে কার্যকর রাখার কথা বলেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি ও আইন অমান্যকারীকে তাৎক্ষণিক সাজা দিলে বিশৃঙ্খলা ঘটানোর সাহস পাবে না বলে মনে করছেন তারা। এতে নির্বাচনের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহজ হবে। অতীতে ভ্রাম্যমাণ আদালত থাকলেও তা ছিল অনেকটা ঢিলেঢালা।
গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভায় এসব পরামর্শ উঠে আসে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।