‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, জাতির জন্য যা ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে’
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস বলেছে, এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডীয় সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে সে এ কথা বলেছে।
প্রধান উপদেষ্টা বলেছে, তোমার এমন একসময় বাংলাদেশে এসেছো, যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে- একটি তরুণ-নেতৃত্বাধীন আন্দোলনের ফলাফল হিসেবে। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি কানাডার দীর্ঘদিনের সহায়তার জন্য সে কৃতজ্ঞতা জানায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।