নির্বাচনের প্রভাবে হঠাৎ বেড়েছে নিত্যপণ্যের দাম
-ফের ব্রয়লার মুরগির কেজি ২শ’
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সামিন, ১৩৯১ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় মানুষ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয় করতে বাজারে ভিড় করছেন। এতে করে হঠাৎ চাহিদা বাড়ায় বাজারে সবজিসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম বেড়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর বিভিন্ন সবজির বাজার ঘুরে দেখা যায়, শীতের শুরুতে ৩০ টাকা বিক্রি হওয়া প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ফুলকপির মতো ৫০-৬০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুন এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। প্রতি কেজি বিভিন্ন মানের শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, বাঁধাকপি ৫০ (প্রতিটি), কদু ৮০ (প্রতিটি), মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা আর মুলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
এছাড়া, পটল প্রতি কেজি ৮০ টাকা, শসা ৬০, বরবটি ১২০, শালগম ৫০, করলা ৮০, টমেটো ৮০, কাঁচা টমেটো ৪০, আলু ৭০, গাজর ৬০ ও পেঁপে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, শীতের শুরুতে সবজির দাম কম থাকলেও তফসিল ঘোষণার পর থেকে তা বাড়তে থাকে। তবে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর হরতাল অবরোধের মতো কর্মসূচির কারণে তা আরও বেড়েছে। তাছাড়া নির্বাচনের কারণে অনেক কৃষক ভাবছেন, নির্বাচনের পরেই ফসল তুলে বিক্রি করবেন। সবকিছু মিলিয়ে বাজারে একটা প্রভাব পড়েছে।
এদিকে সবজির মতো ডিম ও গোশতের বাজারেও একই পরিস্থিতি দেখা গেছে। প্রতি কেজি ব্রয়লারে ১০ থেকে ১৫ টাকা ও প্রতি ডজন ডিমে দাম বেড়েছে ১০ টাকা। দুদিন আগে ১৯০ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা ও কেজিতে ৩০ টাকা বেড়ে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। রুই, কাতল ও পাঙ্গাসসহ প্রায় সব ধরনের মাছের দামও বেড়েছে।
রাজধানীর হাতিরপুল বাজারে আসা এক বেসরকারি চাকরিজীবী বলেন, শীতের মৌসুমে আগে কখনোই এত দামে সবজি কিনিনি। বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতকালে সবজির দাম কম থাকবে এটা সবার জানা। কিন্তু বাজারে এসে দেখলাম সব ধরনের সবজির দাম বাড়তি। সবকিছুই প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। সামান্য অজুহাতে পণ্যের দাম বেড়ে যায়, আর নিয়ন্ত্রণ করতে পারে না সংশ্লিষ্টরা। এ নিয়ে বিপদে পড়তে হয় আমাদের মতো সাধারণ ক্রেতাদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)