নিরাপত্তা জোরদারে তোড়জোড়, বাঙ্কার বানাচ্ছে তুরস্ক
, ১৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ইরানের সাথে দখলদার ইসরাইলের যুদ্ধ অনেক নিয়মই পাল্টে দিয়েছে। বদলে গেছে বহু হিসাব-নিকাশও। তুরস্কের মত বহু দেশ বুঝে গেছে, হাট গুটিয়ে বসে থাকার সময় নেই আর। যা করার খুব দ্রুতই করতে হবে।
ফলে এক সতর্কবার্তা জারি করেছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি। তারা এক গবেষণায় তুরস্ককে সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে।
সম্প্রতি ইরান ও ইসরাইলের ১২ দিনের সংঘাতের পর তুরস্কের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা চালিয়েছে এমআইটির সহযোগী তুর্কি জাতীয় গোয়েন্দা একাডেমী। এই গবেষণার শিরোনাম দেয়া হয়েছে- “১২ দিনের যুদ্ধ: তুরস্কের জন্য শিক্ষা”।
এতে ইরান ও ইসরাইল যুদ্ধের বিভিন্ন দিক বিশ্লেষণ করে তুরস্কের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ তথ্য বের করা হয়েছে। তাই তুরস্ককে এই ঝুঁকিগুলো কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া অপরিহার্য বলেও ওই গবেষণায় উল্লেখ করা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ইরান ও ইসরাইলের যুদ্ধ থেকে তুরস্কের শিক্ষা নেওয়া উচিত। কারণ, যে কোনো যুদ্ধে শক্তিশালী সামরিক জোটের গুরুত্ব অনেক। ইরানের বিরুদ্ধে ইসরাইল তার শক্তিশালী পশ্চিমা জোট থেকে অস্ত্র সহযোগিতা, গোয়েন্দা কার্যক্রম এবং লজিস্টিক সহায়তা পেয়েছিল। কিন্তু ইরান তার অন্যতম মিত্র রাশিয়া ও চীনের কাছ থেকে কেবল মৌখিক সমর্থন পেয়েছে। এর অর্থ হলো, ব্রিক্সের মত কোন সদস্য রাষ্ট্র আক্রমণের শিকার হলে তাদের সাহায্য করার মত কেউই নেই।
গবেষণায় আরো বলা হয়েছে, ইসরাইলের আগাম সতর্কতা সাইরেন ব্যবস্থা এবং আশ্রয় কেন্দ্রের ব্যাপক নেটওয়ার্কের কারণে তাদের প্রাণহানি কম হয়েছে। তাই কখনো যুদ্ধ শুরু হলে তুরস্কেরও একইভাবে আগাম সতর্কবার্তা ব্যবস্থা সম্প্রসারিত করা এবং বিশেষ করে বড় শহরগুলোতে সহজে প্রবেশযোগ্য আশ্রয় কেন্দ্র তৈরি করা উচিত।
এছাড়া গবেষণায় তুরস্ককে যেকোনো সম্ভাব্য বিদেশী সংঘাত মোকাবেলায় সক্ষম সামরিক শক্তি গড়ে তুলতে এবং প্রযুক্তিগত অবকাঠামো ও কৌশলগত পরিকল্পনা পুনরায় মূল্যায়নের উপর জোর দেয়ার তাগিদ দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)