নিত্যপণ্যের দাম কমাতে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছেনা -ক্যাব সভাপতি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অনলাইনে করা এক সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের দাম কমাতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান। গত বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে এই মন্তব্য করেন তিনি।
এ সময় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যের বিষয়টি উল্লেখ করে সভাপতি গোলাম রহমান জানান, গত ১১ বছরের মধ্যে দ্রব্যমূল্য এখন সর্বোচ্চ পর্যায়ে। ইউক্রেন যুদ্ধ বা করোনা পরিস্থিতিকে নানা অর্থনৈতিক সংকটের জন্য দায়ী করা হলেও এখন আর বিষয়টি পুরোপুরি সত্য নয়।
গোলাম রহমান বলেন, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে মুদ্রাস্ফীতিসহ দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করছে। কিন্তু বাংলাদেশে এখনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
"তবে সরকার বেশ কিছু ভাল উদ্যোগ নিয়েছে। "
এ ছাড়া সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্য কমাতে ভারত থেকে গরু আমদানি, কঠোর বাজার মনিটরিং, পণ্যের মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াসহ ১৩ দফা সুপারিশ করেন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।