নিত্যপণ্যের ওপর শুল্ক আরোপ না করাটাই যৌক্তিক -বাণিজ্য প্রতিমন্ত্রী
নিত্যপণ্যের ওপর শুল্ক আরোপ না করা যৌক্তিক মনে করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, স্মার্ট বাজার ব্যবস্থাপনা গড়তে কাজ করছে সরকার।
গতকাল জুমুয়াবার সকালে রাজধানীতে ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
রমজানে ছোলা, ডাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহও ভালো বলেও জানান তিনি। আগামী সপ্তাহে ভারত থেকে আমদানির পিয়াজের প্রথম চালান আসবে। ক্রমান্বয়ে ৫০ হাজার টন আসবে দেশটি থেকে। টিসিবির মাধ্যমে একটি বাফার স্টক গড়ে তোলা হবে।
এসময় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ভোক্তার অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে। মুনাফামুখী প্রবণতা বন্ধে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, সাপ্লাই চেইন মনিটরিং সেল অ্যাপের মাধ্যমে পণ্যের আমদানি, উৎপাদন, মজুদ,এবং বাজারজাত পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।