‘নিউ ইয়র্কের ব্যালট পেপারে বাংলাসহ ৫টি ভাষা, হিন্দি নেই’
যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনে নিউ ইয়র্কের ব্যালট পেপারে ইংরেজির সঙ্গে চারটি ভাষা ছিলো। সেগুলো হলো- বাংলা, চীনা, স্প্যানিশ ও কোরিয়ান ভাষা। কিন্তু সেখানে ভারতীয় হিন্দি ভাষা ছিলো না। ফলে বাংলা ভাষাকে নিজেদের হিসেবে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।
সোমবার (৪ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম বাংলাকে নিজেদের ভাষা হিসেবে দাবি করে সংবাদ প্রকাশ করেছে। দেখা যায়, ভারতীয় গণমাধ্যম দ্যা হিন্দু শিরোনাম করেছে ‘নিউ ইয়র্কের ব্যালট পেপারে একমাত্র ভারতীয় ভাষা বাংলা স্থান পেয়েছে’। আর দ্যা দ্য ইকোনমিক টাইমস শিরোনাম করেছে ‘শুধুমাত্র ভারতীয় একটি ভাষা নিউ ইয়র্কের ব্যালটে স্থান পেয়েছে’। কিন্তু সেটা হিন্দি নয়।
উইকিপিডিয়ার তথ্যমতে, বাংলা হল বাংলাদেশের দাপ্তরিক, জাতীয় এবং সর্বাধিক কথ্য ভাষা। যেখানে ৯৮ শতাংশ বাংলাদেশি তাদের প্রথম ভাষা হিসাবে বাংলা ব্যবহার করে। কিন্তু বাংলা ভাষা ভারতে দ্বিতীয় বহুল প্রচলিত ভাষা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।