রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

নিঃশব্দে মারা যাচ্ছি, কেউ আমাদের আর্তনাদ শুনছে না!’

-আকাশ, সাগর ও স্থলপথে একযোগে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল
এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, সকাল ৬:৪৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:০৬
নিঃশব্দে মারা যাচ্ছি, কেউ আমাদের আর্তনাদ শুনছে না!’
-ইসরায়েলকে সহায়তায় তৎপর পশ্চিমা বিশ্ব, ফিলিস্তিনের পাশে নেই কেউ
-গাজায় মানবিক বিপর্যয়, লাশ আর লাশ


আল ইহসান ডেস্ক:
গাজার বাসিন্দারা কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে তা এই কথায় স্পষ্ট ফুটে উঠেছে। আল-জাজিরাকে গাজার বাসিন্দা আফনান এলমাসরি অডিও বার্তায় আকুতি জানিয়েছেন, যেন বিশ্ববাসী গাজাকে বাঁচাতে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেয়।
অসহায় এই বাসিন্দা বলেন, ‘এই মুহূর্তে বেঁচে আছি। কিন্তু কতক্ষণ বেঁচে থাকব জানি না। হয়ত কয়েক মুহূর্ত পরে মারা যাবো।’
তিনি বলেন, ‘আমরা এখানে নিঃশব্দে মারা যাচ্ছি। কেউ আমাদের আর্তনাদ শুনছে না!’
আফনান এলমাসরি বলেন, ‘গাজায় ইসরাইলের রকেট আর মিসাইলের চেয়ে বিকট কোনো শব্দ নেই। মৃত্যুর চেয়ে প্রবল কোনো শব্দ নেই!’
‘আমার প্রশ্ন, গাজার গণহত্যা কি বিশ্বকে নাড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট নয়?’
তিনি বিশ্ববাসীকে অনুরোধ করেন, ‘যারা আমার কণ্ঠ শুনেছেন তাদের সবাইকে বলছি, দয়া করে গাজাকে বাঁচাতে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।’
ইসরায়েলকে সহায়তায় সর্বাত্মক তৎপর পশ্চিমা বিশ্ব, ফিলিস্তিনের পাশে নেই কেউ:
ইসরায়েলের পক্ষে সক্রিয়ভাবে মাঠে নেমে গেছে মিত্ররা। অস্ত্র দিয়ে সহায়তার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে পশ্চিমারা। বিপরীতে ফিলিস্তিনের পাশে নেই প্রভাবশালী আরব দেশগুলো। কেবল বিবৃতি দিয়েই দায় সারছে তারা। নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করলেও নিশ্চুপ তারা। ক্ষুব্ধ গাজার মানুষের প্রশ্ন, কোথায় আরবরা? খবর আল জাজিরার।
মূলত হিজবুল্লাহসহ বিভিন্ন গোষ্ঠীর সমর্থন আর বিভিন্ন দেশে সাধারণ মানুষদের বিক্ষোভ-প্রতিবাদ ছাড়া, রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পাশে এগিয়ে আসেনি কোনো দেশ। মাতৃভূমিতে ফিলিস্তিনিদের অস্তিত্ব টিকিয়ে রাখার এই লড়াইয়ে যেন পাশে কেউই নেই। নিন্দা, সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি, মুসলিম বিশ্বের ভূমিকা কেবল এটুকুই। গাজাবাসীর কণ্ঠে ঝরছে আরব বিরোধী ক্ষোভ আর শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয়।
আন্তর্জাতিক গণমাধ্যমে তারা বলছেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সবাই সাহায্য করছে ইসরায়েলকে। তাদের অপরাধে পুরো পশ্চিমা বিশ্ব পাশে আছে।
মুসলিম বিশ্বের তৎপরতা নজরে না এলেও, ইসরায়েলের পক্ষে পশ্চিমাদের দৌঁড়ঝাপ চোখে পড়ার মতো। কেবল মুখে মুখে সমর্থন নয়। অস্ত্র সরঞ্জাম দিয়ে তেল আবিবের পাশে আছে তারা। অথচ বছরের পর বছর নিপীড়িত ফিলিস্তিনিদের এই দুর্দিনে সক্রিয়ভাবে পাশে নেই কোনো দেশ।
মর্গে জায়গা নেই, লাশ রাখা হচ্ছে আইসক্রিমের ট্রাকে:
ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। যেখানে–সেখানে পড়ে আছে লাশ। সেসব লাশ নিয়ে রাখা যাচ্ছে না হাসপাতালের মর্গেও। কেননা হাসপাতালের মর্গও এরই মধ্যে লাশে ভর্তি। এ কারণে আইসক্রিমের ট্রাকে রাখা হচ্ছে ফিলিস্তিনিদের লাশ।
এক প্রতিবেদনে এমন তথ্যই দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। ভিডিওতে দেখা যায়, শুধু আইসক্রিমের ট্রাকে নয়, রেফ্রিজারেটর সুবিধা থাকা খাবার বহনকারী গাড়িতেও রাখা হচ্ছে লাশ।
এসব গাড়ি গাজার স্থানীয় কয়েকটি ফ্যাক্টরি থেকে এনেছে একটি হাসপাতালের কর্তৃপক্ষ। দেইর আল বালাহ এলাকার সেই হাসপাতালের ফরেনসিক প্যাথলজিস্ট ইয়াসির খাতাব বলেন, প্রতিদিন মৃত্যু বাড়ছেই। এ কারণে বাধ্য হয়ে ট্রাকে লাশ রাখতে হচ্ছে।
ধ্বংস করে দেয়া ভবন থেকে প্রতিক্ষণই বেরুচ্ছে মৃতদেহ। আল শিফা হাসপাতাল একবারে প্রায় ৩০টি মৃতদেহ হ্যান্ডেল করতে পারে। কিন্তু তার চেয়ে তিনগুন চারগুন লাশ আসছে। ফলে মর্গের করিডোরে রাখা হচ্ছে তা। পার্কিং এলাকায় পাশাপাশি শুইয়ে রাখা হয়েছে বহু মৃতদেহ। তা ঘিরে আত্মীয়স্বজনরা। তারা প্রিয়জনের মৃতদেহটি শনাক্ত করার চেষ্টা করছেন।
আল শিফা হাসপাতালের একজন নার্স আবু ইলিয়াস শোবাকি বলেন, মৃতদেহ বহনকারী ব্যাগ আসছে তো আসছেই। এখন এই হাসপাতাল যেন একটি গোরস্তানে পরিণত হয়েছে। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। শরীর আর কাজ করছে না। এই পরিস্থিতি আরও কত ভয়াবহ হবে তা নিয়ে চিন্তাভাবনা বাদ দিয়েছি। এখন লাশের সারি পার্কিং এলাকায় বিস্তৃত হয়েছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, আমাদের অবস্থা শোচনীয়। জ্বালানি না থাকায় আহতদের উদ্ধারে যেতে পারছে না অ্যাম্বুলেন্স। আহতদেরকে আইসিইউতে নেয়া যাচ্ছে না। মৃতদের নেয়া যাচ্ছে না মর্গে। হাসপাতালের বাইরে সাদা ব্যাগে ভর্তি লাশ দেখেই বোঝা যায় গাজায় কি নৃশংসতা চালাচ্ছে ইসরাইল।
গাজায় আকাশ, সাগর ও স্থলপথে একযোগে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল:
গাজায় আকাশ, সাগর ও স্থলপথে একযোগে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর বিবিসি’র।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধক্ষেত্রে সম্মুখ যুদ্ধের সেনাদের জানায় খুব শিগগিরই গাজায় ব্যাপক আকারের স্থল অভিযান শুরু হচ্ছে। এ সময় সে বলেছে, ‘যুদ্ধের পরবর্তী ধাপ আসছে।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১০ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১১ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১১ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১১ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১১ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১২ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১২ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১২ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১২ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১২ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১২ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ১২ ঘণ্টা আগে