নারীদের বেশি সন্তান নিতে আহ্বান জানিয়ে কাঁদলো কিম
জন্ম হার কমে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে আবেগ তাড়িত হতে দেখে গেছে। ওই অনুষ্ঠানে সে নারীদের আরও অধিক সন্তান নেয়ার আহ্বান জানায়। খবর এনডিটিভি
কিম জং উনের কান্না করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
গত রোববার মায়েদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে কিম বলে, সন্তান পালন করা গৃহস্থলি কাজের অংশ। মায়েদের উচিত আরও অধিক সন্তান নেয়া।
ওই অনুষ্ঠানে কিম জাতি গঠনে মায়েদের অবদানের কথা তুলে ধরে তাদের ধন্যবাদ জানায়। কিম বলেছে, রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ত থাকতে হয় এবং অনেক কঠিন সময় পার করতে হয়। তবে আমি সব সময় মায়েদের কথা চিন্তা করি।
জাতিসংঘের জনসংস্থা বিষয়ক সংস্থা চলতি বছরের এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়ায় জন্মগ্রহণের হার ১.৮ শতাংশ। যা গত কয়েক দশকের তুলনায় অনেক কম। তবে উত্তর কোরিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে জন্মহার অনেক ভালো।
উত্তর কোরিয়ায় গত বছর জন্মহার ছিল মাত্র ০.৭৮ শতাংশ। অন্যদিকে জাপানে ছিল ১.২৬ শতাংশ।
উত্তর কোরিয়াতে বর্তমানে ২ কোটি ৫ লাখ জনসংখ্যা রয়েছে। তবে ১৯৯০ সালের দুর্ভিক্ষের পর দেশটিতে ক্রমাগতভাবে জন্মহার কমছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।