নারিকেল দ্বীপে ১২ জেলেকে অপহরণ আরাকান আর্মির
কক্সবাজার সংবাদদাতা:
বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে যাওয়া নারিকেল দ্বীপের দু’টি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।
এ তথ্য নিশ্চিত করেছেন ট্রলার মালিক নারিকেল দ্বীপের বাসিন্দা নূর মোহাম্মদ।
তিনি বলেন, ‘গত বুধবার কবির মাঝির নেতৃত্বে ছয়জন জেলেকে নিয়ে আমার ট্রলারটি বঙ্গোপসাগরের নারিকেল দ্বীপের ছেঁড়াদিয়ার এলাকায় মাছ শিকারে যায়। এসময় বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে (বৃহস্পতিবার) ভোরে ছেঁড়াদিয়ার কাছাকাছি এলাকা থেকে ছয় জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
সূত্রমতে, গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে নারিকেল দ্বীপের ছেঁড়াদিয়া পূর্বে মাছ শিকারে গেলে এ ঘটনা ঘটে। ট্রলার দু’টি মালিক নারিকেল দ্বীপের বাসিন্দা ইলিয়াস ও নুর মোহাম্মদ।
এ বিষয়ে জানতে চাইলে সেন্টমার্টিন ফিশিং ট্রলার সমবায় সমিতির সভাপতি আজিম উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া আমার ঘাটের দু’টি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।