নারিকেল দ্বীপের ওপর নিষেধাজ্ঞা দেয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু
, ২৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০২ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নারিকেল দ্বীপে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা দেয়া সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেছে ছাত্র সংগঠন স্টুডেন্টস ফর সভরেন্টি। ওই সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানাকে ‘মানবসভ্যতার শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছে সংগঠনটি।
একই সঙ্গে পর্যটননির্ভর স্থানীয় বাসিন্দাদের বাঁচাতে দ্বীপটির ওপর থেকে দ্রুত নিষেধাজ্ঞা তুলে নিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি বলছে, বৈদেশিক ফান্ডিংয়ে চলা ইউনূসের পরিবেশবাদী ‘থ্রি জিরো থিউরি’ ও রিজওয়ানাদের কট্টরপন্থি পরিবেশবাদী ধারণা মানবসভ্যতার জন্য বড় ধরনের হুমকি। এই পরিবেশবাদীরা মানবসভ্যতার শত্রু। পরিবেশ ও মানবসমাজকে মুখোমুখি দাঁড় করিয়ে মানুষকে বাস্তুচ্যুত করে যারা পরিবেশ রক্ষার কথা বলে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে, তাদের বিদেশি এজেন্ডা রয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র সংগঠন স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক এসব কথা বলেন। ভৌগলিক, অর্থনৈতিক ও মানবিক স্বার্থে এবং সার্বভৌমত্বগত ঝুঁকি এড়াতে নারিকেল দ্বীপে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ সংবাদ সম্মেলন হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কিউবার ওপর আমেরিকার দীর্ঘদিনের অবরোধের মতোই, বিগত অন্তর্বর্তী সরকারের সময় নারিকেল দ্বীপ দ্বীপবাসীর মৌলিক অধিকার সীমিত করা হয়েছে। এতে তাদের খাদ্য, চিকিৎসা ও শিক্ষার চরম সংকট তৈরি হয়েছে। বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। দ্বীপ ও দ্বীপের মানুষদের বাঁচাতে দ্বীপটি দ্রুত অবমুক্ত করা নির্বাচিত সরকারের মানবিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।
সাবেক অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জিয়াউল হক বলেন, দেশীয় ব্যবসা, উৎপাদন ও মানব বসতিকে ধ্বংস করে বিদেশি ব্যবসা প্রসারণ, বিদেশি অর্থ আত্মসাৎকরণ এবং বিদেশি বসতি প্রতিস্থাপন করা তাদের অন্যতম উদ্দেশ্য! নারিকেল দ্বীপেও (নারিকেল দ্বীপ) কথিত পরিবেশবাদীরা একই এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, আমরা পরিবেশ রক্ষার পক্ষে, কিন্তু পরিবেশবাদী নামক মানবসভ্যতার শত্রুদের বিপক্ষে। নারিকেল দ্বীপ ভ্রমণে বিগত অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞার কারণে দেশি-বিদেশি পর্যটকরা এখন ভারত, থাইল্যান্ড, নেপাল, ভুটান তথা বিদেশে চলে যাচ্ছে। ফলে একদিকে বাংলাদেশের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। দেশীয় পরিবেশবাদী দালালরা বিদেশি পর্যটন কেন্দ্রগুলো থেকে কমিশন খাচ্ছে মর্মে অভিযোগ আসছে।
তিনি আরও বলেন, দ্বীপের ৮-১০ হাজার বাসিন্দার প্রায় শতভাগ মানুষের জীবন-জীবিকার একমাত্র উপায় শীতকালের ৪-৫ মাসের পর্যটনশিল্পকে ইউনূস-রিজওয়ানারা প্রায় ধ্বংস করে দিয়ে গেছে! জীবিকা নির্বাহের ভিন্ন উপায় না থাকায় দ্বীপবাসী বেঁচে থাকার তাগিদে এখন দ্বীপ ছাড়তে বাধ্য হচ্ছে। দ্বীপটি দিন দিন জনশূন্য হয়ে যাচ্ছে। ফলে পাশর্^বর্তী মিয়ানমারের মগ, আরাকান ও ভারতীয় জেলেদের নারিকেল দ্বীপের আশপাশে আনাগোনা বাড়ছে বলে খবর আসছে।
জিয়াউল হক বলেন, ২০১৯ সালেও মিয়ানমারের সরকারি ম্যাপে নারিকেল দ্বীপ দ্বীপকে তাদের বলে দেখিয়েছিল। এছাড়া আরও কিছু বিদেশি অপশক্তির খায়েশ রয়েছে এ দ্বীপের প্রতি। সুযোগ পেলেই তারা তাদের খায়েশ মেটাবার চেষ্টা চালাবে। তাই এ দ্বীপে যাতায়াতে সরকারি নিষেধাজ্ঞা নারিকেল দ্বীপের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে!
তিনি বলেন, দ্বীপবাসীর জীবন-জীবিকার একমাত্র উপায় পর্যটনশিল্প বাঁচিয়ে রাখার মাধ্যমে দ্বীপবাসীর মৌলিক ও মানবাধিকার রক্ষা এবং দ্বীপের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে দ্বীপের ওপর অন্তর্বর্তী সরকারের পরিবেশবাদী জালেমদের আরোপিত অবরোধ তথা পরিবেশবাদের নামে সব ধরনের সরকারি নিষেধাজ্ঞা তুলে দিতে নির্বাচিত সরকারের প্রতি আমরা জোর আহ্বান জানাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের কৃষকরা হলেন আসল ও শ্রেষ্ঠ মানুষ -রাষ্ট্রপতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আড়াই কেজি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যন্ত্রকৌশল থেকে অটোমোটিভ, মাভাবিপ্রবিতে বদলে যাচ্ছে প্রকৌশল শিক্ষার পরিসর
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












