নানা শর্তে মাত্র ৪ মাসের জন্য পর্যটকদের জন্য খোলা হচ্ছে নারিকেল দ্বীপ -খুলছে নভেম্বরে, শেষ দুই মাস রাতে অবস্থান করা যাবে
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও অন্তবর্তীকালীন নারিকেল দ্বীপে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেয়নি। এতে করে পর্যটন খাত যেমন সংকটে পড়েছে তেমনি দ্বীপবাসীও জীবিকা সংকটে পড়েন। তবে এবার ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য মাত্র ৪ মাসের জন্য শর্ত সাপেক্ষে নারিকেল দ্বীপ খুলে দেয়া হবে। দ্বীপটি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪ মাস পর্যটকদের জন্য খোলা থাকবে। প্রতিদিন ২ হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন। প্রথম দুই মাস দিনে ভ্রমণ করা গেলেও শেষ দুই মাস দ্বীপে অবস্থান করতে পারবেন পর্যটকরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান দ্বীপ খুলে দেয়া সম্পর্কে এ তথ্য জানান।
নারিকেল দ্বীপ কবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বলেন, আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করছি। পর্যটন খোলার আগে আমাদের বিভিন্ন বিষয় দেখতে হয়- একদিকে যেমন পর্যটকদের নিরাপত্তা দিতে হবে, যেহেতু এটা আমাদের ইউএন ট্যুরিজমের হেরিটেজ জায়গা প্রবাল সংরক্ষণ করতে হবে। আমরা আশা করছি পহেলা নভেম্বর থেকে আমরা খুলব। সীমিতভাবে প্রতিদিন ২ হাজার করে যাবে।
তিনি বলেন, এ বিষয়ে একটা সফটওয়্যার এরই মধ্যে আমরা তৈরি করেছি। এখন জাহাজ শিল্পের সঙ্গে সেটি ইন্টিগ্রেশনের কাজ চলছে। আমরা আশা করি এটি নির্ধারিত সময়ে চালু করতে পারবো। নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হবে।
‘আমরা মনে করছি প্রথমে দিনে ভ্রমণ শুরু হবে। শেষের দু-মাস রাতে দ্বীপে থাকতে পারবে। তবে সংখ্যাটা ২ হাজারই থাকবে। এবার আমরা সম্ভবত ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করবো’ বলেন নাসরীন জাহান।
আরও পড়ুন
সব ›
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ
নিজস্ব সংবাদদাতা:আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।