‘নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব’
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক মাহমুদুল হাসান বলেছেন, নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ সম গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বসতবাড়ির আশেপাশে যেন এডিস মশা না জন্মাতে পারে, এজন্য তরুণ সমাজকে নেতৃত্ব দিতে হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডিএসসিসি’র ৬২ ও ৬৩ নং ওয়ার্ডের ভাঙ্গাপ্রেস, নয়ানগর, ছনটেক, গোবিন্দপুর, রায়েরবাগ, শেখদী ও উত্তর কুতুবখালী এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে প্রধান অতিথির বক্তৃতায় সংস্থার প্রশাসক এসব কথা বলেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।