নাইজেরিয়ায় রোজা না রেখে প্রকাশ্যে খাবারগ্রহণ করায় গ্রেপ্তার ৯
, ৩রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কানো রাজ্যে রোজা না রাখার অভিযোগে নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ইসলামিক পুলিশ। রমজান মাসের প্রথম দিনেই তাদের প্রকাশ্যে খাবার খেতে দেখা যায় বলে অভিযোগ করা হয়েছে।
‘হিসবাহ’ নামে পরিচিত ইসলামিক পুলিশ প্রতি বছর রমজান মাসে মুসলমানরা রোজার বিধি মেনে চলছেন কি না তা তদারকির জন্য ক্যাফে, রেস্তোরাঁ ও বাজারে অভিযান চালায়। তবে কানোর যেসব এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান বাস করেন, সেখানে কিছু প্রতিষ্ঠান খোলা থাকে।
হিসবাহর ডেপুটি কমান্ডার জেনারেল মুজাহিদ আমিনুদ্দিন জানিয়েছেন, রমজান শুরু হয়েছে- এ কথা জানতেন না বলে দাবি করলেও ওই ৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ ও দুইজন নারী।
তিনি বলেন, ‘তাদের হেফাজতে নেওয়া হয়েছে। আমরা তাদের রোজার গুরুত্ব, নামাজ আদায়ের নিয়ম, কোরআন পাঠ এবং একজন ভালো মুসলিম হওয়ার বিষয়ে শিক্ষা দেব।’
অতীতে এ ধরনের ঘটনায় আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে মুক্তির পর পুরো মাস রোজা পালনের বিষয়ে নিশ্চয়তা নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, দুই দশকের বেশি সময় আগে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের ১২টি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ রাজ্যে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইন কার্যকর করা হয়। কানো রাজ্যে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইনও কার্যকর রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)