নাইজেরিয়ায় বৃষ্টিতে বিধ্বস্ত কারাগার থেকে পালালো শতাধিক কয়েদি
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নাইজেরিয়ায় টানা বেশ কয়েক ঘণ্টার বৃষ্টিতে কারাগারের দেওয়ালের কিছু অংশ বিধ্বস্ত হওয়ার পর সেই ভাঙা অংশ দিয়ে পালিয়ে গেছে অন্তত ১১৮ জন কয়েদি। গত বৃহস্পতিবার রাজধানী আবুজার নিকটবর্তী সুলেজা শহরের কারাগারে ঘটেছে এই এই ঘটনা।
গত বুধবার টানা বেশ কয়েক ঘণ্টা ঢালাও বর্ষণ হয়েছিল আবুজা ও তার আশপাশের শহরগুলোতে। কারাগারের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, তুমুল বৃষ্টিতে কারাগারের সীমানা প্রাচীরের কিছু অংশ ভেঙে পড়ে। ভাঙা সেই অংশ দিয়েই পালিয়েছে কয়েদিরা। কারাগারটির নিরাপত্তার ব্যবস্থা মধ্যম মাত্রার ছিলো।
পলাতক কয়েদিদের গ্রেপ্তারে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে অভিযান শুরু করেছে উল্লেখ করে বিবৃতিতে সেই মুখপাত্র দুজা বলেছে, ‘পলাতক কয়েদিদের ধরতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বাত্মক অভিযান শুরু করেছে।
নাইজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইতোমধ্যে ১০ পলাতক কয়েদিকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত কয়েক বছরে দেশটির বিভিন্ন কারাগার থেকে পালিয়েছে হাজার হাজার কয়েদি। তাদের সবাইকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি। ২০২২ সালের জুলাই মাসে রাজধানী আবুজার একটি উচ্চ নিরাপত্তা ব্যবস্থার কারাগারে হামলা চালিয়েছিল আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস। সে সময় প্রায় ৪৪০ জন কয়েদি পালিয়েছিলো কারাগারটি থেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)