নির্লজ্জের মতো নাইজারে অবস্থান করছে ফরাসি রাষ্ট্রদূত:
নাইজার থেকে ফরাসি সেনা বিদায় করার দাবিতে গণদোয়া অনুষ্ঠিত
, ২৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ রবি’ ১৩৯১ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নাইজারের রাজধানী নিয়ামিতে ফরাসি সেনাঘাঁটির বাইরে দেশটির হাজার হাজার মুসলিম নাগরিক এসব উপনিবেশবাদী সেনাকে বিদায় করার আবেদন জানিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। গত জুমুয়াবার জুমার নামাযের পর তারা সম্মিলিতভাবে দোয়া করেন।
এসব মুসল্লি গত জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ফরাসি-পন্থি প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ গ্রহণকারী সামরিক সরকারের কল্যাণ কামনা করেও দোয়া করেন।
গত জুলাই মাসে নাইজারে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটির সঙ্গে ফ্রান্সের সম্পর্কের অবনতি হতে থাকে। ফ্রান্স ওই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়নি বরং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমকে পুনর্বহাল করার দাবি জানিয়ে আসছে।
গত মাসে নাইজারের সামরিক শাসকরা দেশটিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভেইন ইত্তে’কে দেশটিতে অনাকাঙ্খিত ঘোষণা করে তাকে নাইজার ত্যাগ করতে সময় বেধে দেয়। তবে ফরাসি রাষ্ট্রদূত এখনও জোর করে দেশটিতে অবস্থান করছে।
দোয়ায় নাইজারের মুসলিম নাগরিকরা বলেন, “হে আল্লাহ! আমরা স্বাধীন-সার্বভৌম নাইজারের নাগরিকরা তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, তুমি ফরাসি রাষ্ট্রদূত ও ফ্রান্সের সন্ত্রাসী সেনাদের আমাদের দেশ থেকে বিদায় করো।”
নিয়ামির অধিবাসী ইদ্রিসা আরজুমা এ সম্পর্কে বলেন, ৬৩ বছর যুদ্ধের পর আমরা এখন উপনিবেশবাদী ফরাসি সেনাদের বিদায় করে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি।
নাইজারে ফ্রান্সের ১,৫০০ সেনা মোতায়েন রয়েছে। দেশটির সামরিক সরকারের আহ্বান সত্ত্বেও এদের ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে প্যারিস। গত সোমবার সামরিক সরকারের প্রধানমন্ত্রী আলী মহামান জেইন বলেন, তার দেশ থেকে অবিলম্বে ফরাসি সেনা প্রত্যাহারের জন্য প্যারিসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)