নভেম্বরে গণভোট চায় জামাত, সিইসির সঙ্গে বৈঠক
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর জামাতের নায়েবে আমীর আবু তাহের সাংবাদিকের বলেছেন, তার দল আগামী নভেম্বের গণভোট চায়। সংসদ নির্বাচন পরে করার জন্য বৈঠকে ইসিকে আহবান জানিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাতের প্রতিনিধি দল।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। জামাতের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশও আলোচনায় উঠে আসে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।